‘বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে বলে কিভাবে অভিযোগ করেন আপনারা?’

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০১৬, ০৯:৪০আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১১:২৪
image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঞ্চলিকভাবে প্রত্যেক দেশের সঙ্গেই বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে এবং বাংলাদেশ তা বজায় রাখতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ক্রমাগত চীনের দিকে ঝুঁকে পড়ছে বলে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু-এর পক্ষ থেকে অভিযোগ করা হলে তা নাকচ করে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শুক্রবার (১৪ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে দ্য হিন্দু। ওই সাক্ষাৎকার গ্রহণের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বাংলাদেশ সফরের প্রসঙ্গ উঠে আসে। তুলনামূলকভাবে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে চীনের চেয়ে ভারত পিছিয়ে আছে দাবি করে প্রধানমন্ত্রীর কাছে দ্য হিন্দুর পক্ষ থেকে তার কারণ জানতে চাওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘সত্যিকার অর্থে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেক বেড়েছে, বিশেষ করে ভারত আমাদেরকে শুল্কমুক্ত, কোটামুক্ত সুবিধা (২০০৭-০৮) দেওয়ার পর সে বাণিজ্য জোরালো হয়েছে। অতীতে আমরা ভারত থেকে খাদ্যশস্য আমদানি করতাম, কিন্তু এখন আমাদের প্রয়োজনমাফিক খাদ্যশস্য রয়েছে। আর তাই বাণিজ্য কমে যাওয়ার ক্ষেত্রে সেটি একটি কারণ হতে পারে। কিন্তু আমাদের অনেক অভোগ্য পণ্য, মেশিন, তুলা এখনও ভারত থেকে আমদানি হচ্ছে। আমাদের সম্পর্ক ভালো এবং তা ক্রমাগত বাড়বে।’
তারপরও চীনের তুলনায় ভারতের সঙ্গে বাণিজ্য কম কেন তা আবারও হিন্দুর পক্ষ থেকে জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রী বলেন, এটি বেসরকারি খাতের ওপর নির্ভর করে। কোন দেশ থেকে তারা পণ্য কিনতে চায় তা তারাই নির্ধারণ করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
চীনের দিকে বাংলাদেশ ঝুঁকে পড়ছে দাবি করে এ ব্যাপারে ভারতের উদ্বেগের বৈধতা আদায়ের চেষ্টা করে দ্য হিন্দু। তবে সে অভিযোগ নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা ভারত ও বাংলাদেশের মধ্যকার ভালো সম্পর্কের কথা বলেছেন। আপনাদের যদি সেটা মনে হয়ে থাকে, তাহলে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে বলে কী করে অভিযোগ করতে পারেন? না, আমাদের নীতিমালা খুব পরিষ্কার। আমাদের প্রত্যেকের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা তা বজায় রাখতে চাই। আমি বিশ্বাস করি সুসম্পর্কের জন্য কানেকটিভিটি খুব গুরুত্বপূর্ণ। আমরা বিআইএন নেটওয়ার্ক স্থাপন করেছি এবং এর ফলে ভুটান, ভারত এবং নেপালের সঙ্গে সম্পর্ক ভালো হয়েছে। চীন, ভারত আর মিয়ানমারের সঙ্গেও আমরা বিসিআইএম অর্থনৈতিক করিডোর স্থাপন করেছি যেন আমরা সবাই একসঙ্গে হয়ে নিজেদের মধ্যে বাণিজ্য বাড়াতে পারি। আর তাতে আমাদের জনগণের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। আমাদের জনসাধারণের ক্রয়ক্ষমতা বাড়বে। আর তাতে আমাদের অঞ্চলে সবচেয়ে লাভবান কে হবে? ভারত। বাংলাদেশের বাজারে ভারতই বেশি সুবিধা নিতে পারে। আপনাদের সেটা অনুধাবন করা প্রয়োজন।’

/এফইউ/

 

 

 

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম