ভারতীয় সিপাহিকে হেফাজতে নেওয়ার কথা নিশ্চিত করলো পাকিস্তান সেনাবাহিনী

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০১৬, ১৩:০৩আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১৩:০৭
image

পাকিস্তানে আটকে পড়া ভারতীয় সেনা সদস্যকে নিজেদের হেফাজতে নেওয়ার কথা নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনী।  

চান্দু বাবুলাল চৌহান

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, বৃহস্পতিবার পাকিস্তান ও ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থদের মধ্যে আলোচনার পর শুক্রবার পাকিস্তান সেনাবাহিনী ওই ভারতীয় সেনা সদস্যের হেফাজত নেওয়ার কথা নিশ্চিত করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানানো হয়েছে।

শুক্রবার পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর থেকে ৩৭ রাষ্ট্রীয় রাইফেলস (আরআর)-এর সিপাহি ২২ বছর বয়সী চান্দু বাবুলাল চৌহান তাদের হেফাজতে রয়েছে।

এর আগে ভারতীয় সেনাবাহিনীর জানিয়েছিল, ‘অসাবধানতাবশত’ নিয়ন্ত্রণ রেখার ওপারে চলে গেলে পাকিস্তান সেনাবাহিনী চান্দু বাবুলালকে নিজেদের হেফাজত নিয়ে নেয়। তখন থেকেই তিনি সেখানে আটক রয়েছেন।

চান্দু বাবুলালকে কাশ্মিরের পুঞ্চ জেলার মানকোট গ্রামের পশ্চিমে ঝান্দ্রুত সীমান্ত এলাকা থেকে পাকিস্তান সেনাবাহিনী আটক করে। তিনি মেন্ধার জেলায় কাজে নিয়োজিত ছিলেন। তাকে আটক করে সেনা সদর দফতরে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

‘সার্জিক্যাল স্ট্রাইক’ অভিযানের পরদিনই চান্দু আটক হন। তবে ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে অবগত করা হয়েছে, তিনি ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এ জড়িত ছিলেন না।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে, নিয়ন্ত্রণরেখায় টহলের সময় এধরনের ঘটনা অস্বাভাবিক নয়। এর আগে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর বলেছেন, ‘সীমান্তে যা ঘটেছে, তার জন্য ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনসের প্রতিষ্ঠিত প্রক্রিয়া রয়েছে, যার মাধ্যমে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।’ তিনি আরও বলেন, ‘যেহেতু এখন একটি অস্থিরতা চলছে, তাকে ফিরিয়ে আনতে আরও কিছুদিন সময় লাগবে।’

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও চান্দু বাবুলালকে ভারতে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন।

সূত্র: দ্য হিন্দু।

/এসএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম