দুই নভোচারীকে মহাকাশে পাঠাচ্ছে চীন

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০১৬, ১২:৩৭আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৩:০১

দুই নভোচারীকে মহাকাশে পাঠাচ্ছে চীন ২০২২ সালের মধ্যে নতুন একটি মহাকাশ স্টেশন তৈরির প্রস্তুতি নিচ্ছে চীন। এজন্য মহাকাশ গবেষণার অংশ হিসেবে নতুন করে দুই নভোচারীকে মহাকাশে পাঠাচ্ছে বেইজিং। মহাকাশে মানুষের বসবাসের সক্ষমতা যাচাইয়ের জন্য তাদের সেখানে পাঠানো হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ওই দুই নভোচারী হচ্ছেন ৪৯ বছরের জিং হাইপেং এবং ৩৭ বছরের চেন দং। এর মধ্যে জিং হাইপেং এর আগে দুইবার মহাকাশ ভ্রমণ করেছেন।

স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শেনজু-১১ মহাকাশযানে করে তারা মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেন। চীনের উত্তরাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে তাদের নিয়ে ছেড়ে যায় মহাকাশযানটি।

যাত্রার পর প্রথমে তারা তিয়াংগং-টু মহাকাশ স্টেশনে অবতরণ করবেন। সেখানে ৩০ দিন অবস্থান করবেন জিং হাইপেং এবং চেন দং। এ সময় তারা মহাকাশে মানুষের বসবাসের সক্ষমতা যাচাই করবেন।

এর আগে ২০১৩ সালের জুনে ১৫ দিনের অভিযান শেষে পৃথিবীতে ফেরেন চীনের তিন নভোচারী। শেনঝু-১০ মহাকাশযানে করে তারা সে যাত্রা সম্পন্ন করেন। পৃথিবীর কক্ষপথে মহাকাশ স্টেশন স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে ওই অভিযান পরিচালনা করে চীন। সূত্র: বিবিসি, সিনহুয়া।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান