ভেঙে ফেলা হবে হিটলারের জন্মস্থান

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০১৬, ০৯:৫৩আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ০৯:৫৬

ভেঙে ফেলা হবে হিটলারের জন্মস্থান অস্ট্রিয়ায় যে বাড়িতে নাৎসি জার্মানির নেতা অ্যাডলফ হিটলারের জন্ম হয়েছিল সেটি ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর কারণ হিসেবে বলা হচ্ছে, কর্তৃপক্ষের আশঙ্কা বাড়িটি নব্য নাৎসিদের একটি তীর্থস্থানে পরিণত হয়ে উঠতে পারে।

অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী উল্ফগ্যাঙ সোবোটকা বলেছেন, সরকার বাড়িটির দখল নেবে এবং তারপর এটি ভেঙে একটি নতুন ভবন গড়ে তোলা হবে।

অস্ট্রিয়া-জার্মানি সীমান্তের কাছে ব্রাউনাউ এ্যাম ইনে অবস্থিত এই বাড়িটিতে ১৮৮৯ সালে হিটলারের জন্ম হয়।

স্থানীয়রা জানান, দুনিয়ার নানা প্রান্ত থেকে নব্য-নাৎসী বা হিটলার-ভক্তরা এখনও বাড়িটি দেখতে আসেন। কর্তৃপক্ষ এটা ঠেকানোর চেষ্টা করলেও তাতে সফলতা পায়নি।

তিনতলা বাড়িটির বর্তমান মালিকের নাম গারলিন্ড পোমার নামের একজন নারী। তবে ১৯৭২ সাল থেকে সরকার এটি ভাড়া নিয়ে রেখেছে।

বাড়িটিতে এক সময় প্রতিবন্ধীদের একটি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে গত পাঁচ বছর ধরে এটি খালি পড়ে আছে।

ভবনটি নিয়ে কি করা হবে- এ বিষয়ে অনেকদিন ধরেই বিতর্ক চলছিল। কেউ বলছেন, এখানে শরণার্থী শিবির বানানো হোক, অনেকে আবার ভবনটিকে একটি জাদুঘরে পরিণত করতে চান। তবে বাড়ির মালিক তার বাড়ি বিক্রি করতে অস্বীকার করলে বিষয়টি জটিল হয়ে ওঠে। সূত্র: বিবিসি বাংলা।

/এমপি

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক