তুরস্ক সীমান্তে আইএসের হাতছাড়া ১২শ বর্গকিলোমিটার এলাকা!

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০১৬, ১৫:৩১আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৫:৩৭

তুরস্ক সীমান্তে আইএসের হাতছাড়া ১২শ বর্গকিলোমিটার এলাকা! তুরস্ক সীমান্ত সংলগ্ন সিরিয়ার উত্তরাঞ্চলে আইএসের বিরুদ্ধে তুর্কি বাহিনীর চলমান অভিযানে বিপর্যস্ত হয়ে পড়েছে জঙ্গিরা। গত ৩ সেপ্টেম্বর সিরিয়ায় প্রবেশ করে তুরস্কের ট্যাংক ও সাঁজোয়া বহর। 'ইউফ্রেটিস শিল্ড' অপারেশন নামের ওই অভিযান শুরুর পর থেকেই সীমান্ত সংলগ্ন এলাকা থেকে পিছু হটতে থাকে আইএস। তুরস্কের সেনাসূত্রের বরাত দিয়ে মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ওই অভিযান শুরুর পর এ পর্যন্ত ১২শ বর্গকিলোমিটার এলাকা আইএসের হাতছাড়া হয়েছে।

আইএসের হাত থেকে মুক্ত হওয়া ভূখণ্ড এখন সিরিয়ার তুরস্কপন্থী গ্রুপ ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ)-এর নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধারকৃত ভূখণ্ডের মধ্যে দাবিক শহরও রয়েছে। এ শহরের নামেই আইএসের অনলাইন ম্যাগাজিন দাবিকের নামকরণ করা হয়েছিল। গত রবিবার সকালে শহরটির নিয়ন্ত্রণ হারায় জঙ্গিরা।

গত ৩ সেপ্টেম্বর এ অভিযান শুরুর পরদিনই সীমান্ত থেকে আইএসের মূলোৎপাটনের ঘোষণা দেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

তুরস্কের সীমান্ত সংলগ্ন সিরিয়ার ভূখণ্ড ইতোপূর্বে বিচ্ছিন্নভাবে আইএস এবং কুর্দি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু তুরস্কের অভিযান শুরুর পর সে দৃশ্যপট পাল্টে যায়। দ্রুততম সময়ে সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নেয় আঙ্কারা সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মি।

তুরস্কের বিরুদ্ধে হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত দেশটির সেনারা সিরিয়ায় অবস্থান করবে বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। সূত্র: আনাদোলু এজেন্সি, ডেইলি সাবাহ।

/এমপি/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম