ইরাকের কিরকুকে কয়েকটি স্থাপনায় জঙ্গি হামলা, নিহত অন্তত ১৬

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০১৬, ১৪:১৭আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ১৪:১৭
image

কিরকুকের বেশ কয়েকটি ভবনে জঙ্গি হামলা হয় ইরাকের তেলসমৃদ্ধ শহর কিরকুকের বেশ কয়েকটি ভবন ও একটি বিদ্যুৎকেন্দ্রে জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর ছয় সদস্যসহ ৮ জন নিহত হয়েছেন। নিহতদের বাকি দুইজন ইরানি নাগরিক। আর আত্মঘাতী হামলাকারী ও নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়া জঙ্গি মিলিয়ে নিহত হামলাকারীর সংখ্যা আট। অর্থাৎ ওই ঘটনায় অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। এরইমধ্যে শহরটিতে কারফিউ জারি করেছে সরকার।
এখনও একটি হোটেল ও একটি মসজিদ জঙ্গিদের দখলে রয়েছে। এরইমধ্যে আইএস-এর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইরাকি বাহিনী যখন পুনরুদ্ধারের জন্য আইএস নিয়ন্ত্রিত শহর মসুলের দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে তখনই কিরকুকে এ হামলা চালানো হলো।  
নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে কিরকুকের বেশ কয়েকটি ভবন ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায় জঙ্গিরা। তাদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য নিহত হন। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা দুই ইরানি নাগরিককেও হত্যা করে জঙ্গিরা। পরে বেশ কয়েকটি ভবন থেকে জঙ্গিদের হটিয়ে দেয় ইরাকি বাহিনী। ইরাকি বাহিনীর গুলিতে কিংবা আত্মঘাতী হামলা চালাতে গিয়ে অন্তত আট জঙ্গি নিহত হয়। এখনও একটি হোটেল ও একটি মসজিদ থেকে আইএসকে হটাতে গোলাগুলি চলছে বলে জানিয়েছে রয়টার্স। স্থানয়িরা জানিয়েছেন, তারা বৃহস্পতিবার দিনগত রাত একটা থেকেই গোলাগুলির শব্দ শুনছেন।   

রয়টার্স জানায়, এক অনলাইন বিবৃতিতে আইএসর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে। এ ঘটনার পর কর্তৃপক্ষ কিরকুকে কারফিউ জারি করেছে। পরিশোধিত তেল উৎপাদন কেন্দ্রগুলো হামলার শিকার হয়নি এবং শহরের বিদ্যুৎ সংযোগ নিরবিচ্ছিন্ন রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।  

উল্লেখ্য, আইএস-এর আধিপত্যে কিরকুক থেকে ইরাকি বাহিনী প্রত্যাহার করে নেওয়ার পর ২০১৪ সালে শহরটির নিয়ন্ত্রণ নেয় কুর্দি পেশমারগা বাহিনী। মার্কিন নেতৃত্বাধীন জোটের সহযোগিতা নিয়ে ইরাকি বাহিনী ও কুর্দিরা মসুল শহর পুনরুদ্ধারে অভিযান শুরু করার চারদিনের মাথায় কিরকুকে এ হামলা হলো।

/এফইউ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম