ইংলিশ চ্যানেলে রাশিয়ার বিমানবাহী যুদ্ধজাহাজ: সতর্ক ব্রিটেন

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০১৬, ২০:৪৬আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ২২:০৭

ইংলিশ চ্যানেলে রাশিয়ার বিমানবাহী যুদ্ধজাহাজ: সতর্ক ব্রিটেন রাশিয়ার একটি বিমানবাহী যুদ্ধজাহাজের একটি বহর ইংলিশ চ্যানেল অতিক্রম করছে। বিমানবাহী রুশ রণতরী 'এডমিরাল কুজনেটসভ' এবং অন্যান্য জাহাজের এই বহরটি যাচ্ছে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে। শুক্রবার এটি ইংলিশ চ্যানেলে পৌঁছায়। যদিও এটি আন্তর্জাতিক জলসীমা দিয়ে ইংলিশ চ্যানেল অতিক্রম করছে, তারপরও এ নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে ব্রিটেনে। দুটি ব্রিটিশ যুদ্ধজাহাজ দূর থেকে এই রুশ রণতরীকে অনুসরণ করছে।

সিরিয়ার যুদ্ধে রাশিয়া যে ভূমিকা নিয়েছে, তা নিয়ে যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের দেশগুলোর সঙ্গে তাদের দ্বন্দ্ব চলছে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন বলেছেন, ব্রিটেনকে নিরাপদ রাখার জন্য তারা এই রুশ যুদ্ধজাহাজের বহরের ওপর সতর্ক নজর রাখবেন।

এডমিরাল কুজনেটসভকে অনুসরণের জন্য ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস ডানকান এবং এইচএমএস রিচমন্ড গত মঙ্গলবারই ইংলিশ চ্যানেলে পাঠানো হয়।

এডমিরাল কুজনেটসভ হচ্ছে রুশ নৌবাহিনীর একমাত্র যুদ্ধবিমানবাহী রণতরী। ব্রিটেনের এ ধরনের কোনও বিমানবাহী রণতরী নেই।

রাশিয়া কেন সিরিয়ার লড়াইয়ে এ রকম বিশাল যুদ্ধজাহাজ পাঠাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

একটি রুশ পত্রিকা 'কমসোমলস্কায়া প্রাভদা'র ভাষ্য অনুযায়ী, এই জাহাজ বহর ভূমধ্যসাগরে কোন প্রমোদভ্রমণে যাচ্ছে না। সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদের বিরোধী বিদ্রোহী এবং জঙ্গী গোষ্ঠীগুলোর অবস্থানে হামলা চালানোর জন্য এই যুদ্ধজাহাজের বহর ব্যবহার করা হবে।

সামরিক বিশ্লেষকরা বলছেন, শুধু সিরিয়ার যুদ্ধে নিজেদের সমরশক্তি বাড়ানোই রাশিয়ার লক্ষ্য নয়। একইসঙ্গে রাশিয়া পশ্চিমা দেশগুলোর কাছে এ রকম একটা বার্তা দিতে চাইছে যে, তারা যেখানে খুশি তাদের এই যুদ্ধজাহাজ পাঠাতে পারে। সেই ক্ষমতা তাদের আছে। সূত্র: বিবিসি বাংলা।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম