ছোট হয়ে আসছে ব্রিটেনের রুশ দূতাবাস

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০১৬, ১৬:৪৪আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১৬:৪৫
image

ব্রিটেনে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইয়াকোভেঙ্কো বলেছেন, লোকবলের অভাবে তাদের দূতাবাস ছোট হয়ে আসছে। দূতাবাসের কর্মকর্তাদের ভিসা দিতে বিলম্ব করা এবং ব্রিটিশ মন্ত্রীদের ‘রাশিয়া বিরোধী’ বক্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি।

আলেক্সান্ডার ইয়াকোভেঙ্কো

ইয়াকোভেঙ্কো অভিযোগ করেন, ‘লন্ডন দূতাবাসে রাশিয়ার পর্যাপ্ত কূটনৈতিক কর্মকর্তা নেই। তাই দূতাবাস ছোট হয়ে আসছে। যে কর্মকর্তারা দেশে ফিরে গিয়েছেন, তাদের বদলে যাদের আসবেন, তাদের ভিসা দিতে বিলম্ব করছে ব্রিটিশ কর্তৃপক্ষ।’

তিনি আরও বলেন, ‘আশা করছি, এই সরকারের অধীনে এই সমস্যার সমাধান হবে। লন্ডনে আমরা এটা বুঝে উঠতে পারি না, এই দেশের ভিসা সম্পর্কিত নীতি কী?’

২০০৬ সালে লন্ডনে সাবেক কেজিবি কর্মকর্তা আলেক্সান্ডার লিটভিনেঙ্কো নিহতের ঘটনা এবং সিরিয়া ও ইউক্রেন প্রশ্নে মুখোমুখি অবস্থানে রয়েছে রাশিয়া ও ব্রিটেন।

চলতি মাসে, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন এবং প্রধানমন্ত্রী থেরেসা মে রাশিয়ার তীব্র সমালোচনা করে বক্তব্য দিয়েছেন। এর বিপরীতে ইয়াকোভেঙ্কো তাদের বক্তব্যকে ‘রাশিয়া বিরোধী’ বলে দাবি করেছেন।

তবে ব্রিটিশ পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা রুশ কর্তৃপক্ষ করে সাফ জানিয়ে দিয়েছি, উভয় পক্ষের ভিসা সমস্যাই সমাধান করতে হবে। আর এজন্য একসঙ্গে কাজ করতে হবে।’

সূত্র: বিবিসি।  

/এসএ/বিএ/

সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি