প্রথম এভারেস্ট জয়ী নারীর মৃত্যু

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০১৬, ০৯:১১আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ০৯:১৩
image

এভারেস্ট জয় করা প্রথম নারী অভিযাত্রী মারা গেছেন। জাপানের ফুকুশিমার অধিবাসী ওই নারীর নাম জুনকো তাবেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। পরিবারের বরাত দিয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জুনকো তাবেই

১৯৭৫ সালে ৩৫ বছর বয়সে এভারেস্ট জয় করেছিলেন তাবেই। সেই এভারেস্ট অভিযানে তুষার ধসে চাপা পড়েছিলেন তিনি। পরে এক গাইডের সহায়তায় তিনি তুষারের নীচ থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তিনি অভিযানের সমাপ্তি না টেনে এগিয়ে যান এবং এর ১২ দিন পরই বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেন। ১৯৯২ সালের মধ্যে তিনি বিশ্বের সাতটি সুউচ্চ পর্বতশৃঙ্গ আরোহণ করেন।

চলতি বছরের জুলাই মাসে তাবেই ২০১১ সালে ভূমিকম্প ও সুনামি আক্রান্ত জাপানের ফুকুশিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গী করে জাপানের মাউন্ট ফুজিতে আরোহণ করেন।

চার বছর আগে তার শরীরে ক্যান্সার ধরা পরে। চিকিৎসাধীন অবস্থায় জাপানের সাইতামা শহরের এক হাসপাতালে তিনি মারা যান। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যু খবরটি শনিবার (২২ অক্টোবর) সংবাদমাধ্যমকে নিশ্চিত করা হয়।  

জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে দুর্ঘটনার প্রভাবে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করা হয়। তিনি ফুকুশিমাতে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বসবাস করতেন।

সূত্র: বিবিসি।  

/এসএ/

সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
কী, কেন, কীভাবেভারতীয় আম আমদানি কেন স্থগিত করলো জাপান
নতুন সামরিকতাবাদের চীনা অভিযোগ প্রত্যাখ্যান জাপানের
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের