আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৪, ১৯:৩০আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১৯:৩০

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। সোমবার (২২ এপ্রিল) দেশটির পূর্ব উপকূলে বেশ কয়েকটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দেশটি। এই ঘটনাকে কোরীয় উপদ্বীপে স্থিতিশীলতার জন্য একটি মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে সতর্ককতা জারি করেছে জাপান সরকার। দেশটির উপকূলরক্ষীরা জানিয়েছে, উত্তর কোরিয়া সন্দেহভাজন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

উত্তর কোরিয়ার সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে নিক্ষেপ করা হয়েছে।

এদিকে, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়া রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে থেকে বেশ কয়েকটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) পর্যন্ত উড়ে সমুদ্রে অবতরণ করেছিল।

নভেম্বরে কক্ষপথে সফলভাবে একটি পুনরুদ্ধার উপগ্রহ স্থাপন করার পর উত্তর আরও একটি গুপ্তচর উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

গত সপ্তাহে একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দাবি করেছিল উত্তর কোরিয়া। একটি বড় ‘ওয়ারহেড’ এবং একটি নতুন বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার জন্য ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল দেশটি।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক