অনশন ভাঙলেন গুয়ানতানামোর সাবেক বন্দি দিয়াব

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০১৬, ১৯:৫৭আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ২০:১১

অনশন ভাঙলেন গুয়ানতানামোর সাবেক বন্দি দিয়াব

উরুগুয়েতে বসবাসরত গুয়ানতানামোর সাবেক বন্দি সিরিয়ান জিহাদ দিয়াব অনশন ভঙ্গ করেছেন। শনিবার মানবাধিকার কর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, অভিবাসনের দাবিতে অনশন করছিলেন দিয়াব, তাকে একটি পছন্দসই প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাব পেয়েই তারা অনশন ভেঙেছেন।

দিয়াব ওয়াচ নামের একটি সংস্থা জানায়, দুই মাস ধরে অনশন করে আসছিলেন দিয়াব। তিনি অন্য কোনও দেশে অভিবাসন দাবি করছিলেন। তবে তাকে কোন দেশে অভিবাসনের প্রস্তাব দেওয়া হয়েছে তা জানায়নি দলটি।

দলটি এক বিবৃতিতে জানায়, টানা ৬৮ দিন ধরে অনশন পালন করে দুর্বল হয়ে পড়েছেন ৪৫ বছর বয়সী দিয়াব। পরিবারের সঙ্গে পুনর্মিলনের যে দাবি তিনি করেছিলেন, তা মেনে নিয়ে তাকে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ২০১৪ সালে উরুগুয়েতে শরণার্থী হয়ে আসা ছয় সাবেক গুয়ানতানামো বন্দির মধ্যে দিয়াব একজন। দিয়াব অন্য কোন দেশে তার পরিবারের সঙ্গে একত্রে বসবাসের দাবি করে আসছিলেন, কেননা উরুগুয়েতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করার মতো সঙ্গতি তার নেই।

গত অগাস্ট মাসে ভেনেজুয়েলার কারাগারে তিনি অনশন শুরু করেন। উরুগুয়ের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির অনুলিপি পাওয়ারও দাবি জানান তিনি। 

সূত্র: গার্ডিয়ান

/ইউআর/বিএ/      

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম