ভারতে পুলিশের গুলিতে ২১ মাওবাদী নিহত

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০১৬, ১১:৫৫আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১২:০১

ভারতে পুলিশের গুলিতে ২১ মাওবাদী নিহত ভারতে পুলিশের গুলিতে অন্তত ২১ জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। নিহতদের মধ্যে শীর্ষস্থানীয় মাওবাদীও নেতাও রয়েছে বলে ধারণা করছে পুলিশ। সোমবার ভোরে অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা সীমান্তের মধ্যে মলকানগিরিতে এই ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্যও আহত হন। এক প্রতিবেদনে এ 'বন্দুকযুদ্ধ' এবং এতে প্রাণহানির খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মলকানগিরির একটি মাওবাদী ক্যাম্পে নিরাপত্তা বাহিনীর অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে। অভিযানকালে সেখানে অন্তত ৫০-৬০ জন মাওবাদী বিদ্রোহী ছিল। তারা একটি বৈঠকের জন্য সেখানে জড়ো হয়েছিলেন। 

পুলিশ জানিয়েছে, শীর্ষস্থানীয় মাওবাদী নেতাদের বৈঠকের খবর পেয়ে সেখানে চিরুনি অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে গোলাবারুদ ও একে-৪৭সহ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম