ইতালিতে দুই দফা ভূমিকম্প

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০১৬, ০৯:২৮আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৫:০৭

ভূমিকম্প ইতালিতে বুধবার দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী রোমসহ ঐতিহ্যের সাক্ষী একাধিক প্রাচীন শহর। প্রথম ভূমিকম্পটি আঘাত হানে স্থানীয় সময় রাত ৭টা ১০ মিনিটে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইতালির রাজধানী রোম থেকে ৫০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত পেরুজিয়া শহর। এর দুই ঘণ্টা পরই দ্বিতীয় ভূ-কম্পনটি অনুভূত হয়। এর মাত্রা ছিল ৬ দশমিক ১।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর পক্ষ থেকে দুই ঘণ্টার ব্যবধানে মধ্য ইতালিতে দুইবার শক্তিশালী ভূমিকম্পের আঘাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দুই ভূমিকম্পে লোকজন আহত হলেও প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।

ইতালির সিভিল প্রটেক্টশন প্রধান ফেব্রিজিও কুরসিও বলেন, দুই ভূমিকম্পে মাত্র একজন সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে পুরাতন বিভিন্ন স্থাপনায় ফাটল ও ধসে পড়েছে বলে শোনা যাচ্ছে।

ভূমিকম্পের পর বাড়ি থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা। আতঙ্ক গ্রাস করে তাদের। সামান্য ফাটল ধরেছে বিভিন্ন শহরের প্রাচীন সৌধগুলোতে।

টুইটারে দেওয়া এক পোস্টে ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি লিখেছেন, ‘যারা ভূমিকম্প কবলিত এলাকায় বৃষ্টির মধ্যে কাজ করছেন, আমি তাদের প্রতি ধন্যবাদ জানাতে চাই। ক্ষতিগ্রস্ত সব ইতালীয় নাগরিকের প্রতি ভালোবাসা ও সমবেদনা।’

ইতালিতে সর্বশেষ বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে চলতি বছরের ২৪ আগস্ট। ওই ভূমিকম্পে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল। সূত্র: বিবিসি, রয়টার্স, সিএনএন।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম