ইতালিতে ৬.৬ মাত্রার ভূমিকম্প

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০১৬, ১৩:১৯আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৪:১২
image

ইতালিতে ৬.৬ মাত্রার ভূমিকম্প ইতালিতে ৬.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষয়ক্ষতির বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র খবরে বলা হয়েছে। ভূমিকম্পের সময় শহরের জনগণ আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসে।  

প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৭.১ বলে উল্লেখ করা হয়েছিল। 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ভূমিকম্পের খবরটি নিশ্চিত করেছে। উইএসজিএস রয়টার্সকে জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ১০৮ কিলোমিটার। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পেরুজিয়ার ৬৮ কিলোমিটার পূর্বে  এই ভূকম্পন অনুভূত হয়। 

বুধবার একই শহরের পূর্বদিকে ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী রোমসহ ঐতিহ্যের সাক্ষী একাধিক প্রাচীন শহর। 

এর দুই মাস আগে আগস্টের ২৪ তারিখ ৬.২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল রোমের উত্তর-পূর্বের রেইতি নামক একটি স্থান। ভূমিকম্পটির পর বেশ কয়েকটি নিম্নমাত্রার ‘আফটার শক’ অনুভূত হয়েছে। ভূমিকম্পে ইতালির তিনটি প্রাচীন শহর সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়। আমাত্রিস শহরটি প্রায় ধ্বংসযজ্ঞে পরিণত হয়। এতে তিন শতাধিক মানুষ নিহত হন।
/এসএ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম