ইয়েমেনের কারাগারে সৌদি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০১৬, ১৫:৪২আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৬:২১
image

ইয়েমেনের হুথি বিদ্রোহী প্রশাসনের অধীনস্থ হুদেইদাহ নগরীতে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স হতাহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত করেছেন।

সৌদি হামলায় বিধ্বস্ত ইয়েমেন

শনিবার সৌদি যুদ্ধবিমান থেকে হুথি নিয়ন্ত্রিত হুদেইদাহ নগরীর জায়দিয়া জেলার একটি কারাগারে তিনবার হামলা চালানো হয়। স্থানীয় কর্তৃপক্ষ, নিকটাত্মীয় এবং স্বাস্থ্য কর্মকর্তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স হামলার তথ্য নিশ্চিত করেছে।

হামলায় কয়েদি এবং কারারক্ষীসহ অন্তত ৬০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। এতে বেশ কয়েকজন আহন হন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

হামলা চালানোর সময় ওই কারাগারে ৮৪ জন অভিযুক্ত ও কয়েদি কারাবান্দি ছিলেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত বছর ইরান সমর্থিত ইয়েমেনের শিয়া হুথি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানা সহ উত্তরাঞ্চলের একটা বড় অংশ দখল করে নেয়। তাদের দমনে ২০১৫ সালের ২৬ মার্চ থেকে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। এই হামলার মাধ্যমে সৌদি সরকার ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল ও হুথি বিদ্রোহীদের নির্মূল করতে চায়। সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতি সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের।

সূত্র: রয়টার্স, আনাদোলু।

/এসএ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম