ললিত ঝা এখন বাংলা ট্রিবিউনের হোয়াইট হাউস প্রতিনিধি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৬, ২০:১৪আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ২০:১৮
image

ললিত কে ঝা বাংলা ট্রিবিউনে যোগ দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত খ্যাতনামা সাংবাদিক ললিত কে (কুমার) ঝা। তিনি হোয়াইট হাউস এবং ওয়াশিংটন প্রতিনিধি হিসেবে কাজ করবেন। ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল গত মাসে যুক্তরাষ্ট্র সফরকালে ওয়াশিংটনে তার হাতে নিয়োগপত্র তুলে দেন।
ললিত কে ঝা-এর জন্ম ১৯৬৮ সালে ভারতে। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক সম্পন্ন করার পর ভারতীয় বিদ্যা ভবন থেকে সাংবাদিকতায় পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন তিনি। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ললিত।
বর্তমানে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই-এর প্রধান মার্কিন প্রতিনিধি, মিয়ানমারের দ্য ইরাওয়াদ্দি এবং আফগানিস্তানের পাঝঔক নিউজ এর প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি।
হোয়াইট হাউস ছাড়াও  মার্কিন পররাষ্ট্র দফতর ও কংগ্রেসের প্রতিনিধি হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে এই সাংবাদিকের। দীর্ঘ দিন ধরে ভারতের ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে নিবন্ধ ও প্রতিবেদনে তার সুতীক্ষ্ণ অনুসন্ধানী মেধা-মননের স্বাক্ষর রেখেছেন তিনি।
এর আগেও দেশি-বিদেশি বেশ কয়েকটি সংবাদমাধ্যমে কাজ করেছেন ললিত। এরমধ্যে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, হিন্দুস্তান টাইমস এবং দ্য হিন্দু দিল্লি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের উত্তর আমেরিকার ব্যুরো চিফ, যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটাভিত্তিক গ্র্যান্ডফর্কস হেরাল্ড অন্যতম।
ললিত আন্তর্জাতিক রাজনীতির শীর্ষ ক্রীড়ানকদের বিস্তারিত সাক্ষাৎকার গ্রহণ করেছেন। তার যোগাযোগের নেটওয়ার্কও বেশ শক্তিশালী। দৈনিক সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল, সাপ্তাহিক ম্যাগাজিন এবং ওয়্যার সার্ভিসসহ বহুমাত্রিক সংবাদমাধ্যমে দ্রুত খাপ খাইয়ে নিতে পারার সক্ষমতার কারণে ব্যাপক প্রশংসিত তিনি।

উল্লেখ্য, তার বর্তমান কর্মপ্রতিষ্ঠান পিটিআই ভারতের সবচেয়ে বড় বার্তা সংস্থা। বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনের পাশাপাশি ৫০০টিরও বেশি সংবাদপত্র এ বার্তা সংস্থার সাবস্ক্রাইবার।

বাংলা ট্রিবিউনে ললিতের যোগদান প্রসঙ্গে ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল বলেন, ‘হোয়াইট হাউস গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করে। আর সে কারণেই বাংলা ট্রিবিউন সেখানে এমন একজন পূর্ণকালীন সাংবাদিক নিয়োগ দিয়েছে, যার রয়েছে হোয়াইট হাউস সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতা। এর ফলে বাংলা ট্রিবিউন এর পাঠকদের আরও ভালো প্রতিবেদন উপহার দিতে পারবে এবং এর টিম শক্তিশালী হবে।’

/এফইউ/বিএ/

আপ - /এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম