নাইজারে কৃষক ও রাখালদের মধ্যে সংঘর্ষে নিহত ১৮

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০১৬, ০৮:৩৮আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ০৯:১৫

নাইজারে কৃষক ও রাখালদের মধ্যে সংঘর্ষে নিহত ১৮ নাইজারে গবাদি পশুর রাখালদের সঙ্গে কৃষকদের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৪৩ জন। কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে স্থানীয় এক কর্মকর্তা বলেন, মঙ্গলবার সকালে কৃষকদের ক্ষেতে একটি পশুর পাল ঢুকে পড়ে শস্য নষ্ট করাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।

খরা কবলিত নাইজারে প্রায়ই সংঘর্ষ ঘটে। বিশেষ করে ফসল ঘরে তোলার মৌসুমে খাবার সংকট ও পানি সরবরাহ নিয়ে উত্তেজনা দেখা দেয়। এই সময়ে গবাদি পশুর পাল শস্যক্ষেত্রে ঢুকে পড়াকে কেন্দ্র করেই এ সব সংঘর্ষ শুরু হয়।

ওই কর্মকর্তা বলেন, এই ঘটনায় বেশ কয়েকজন নারী ও শিশু নিহত হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় তাহোউয়া এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ সময় বাড়িঘরেও আগুন দেয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং একটি তদন্ত শুরু করেছে।

নাইজারে প্রায় দুই বছর পর এ ধরনের সংঘর্ষ ঘটল। আগের ঘটনায় রাখালদের সঙ্গে কৃষকদের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছিলেন।

/এমপি/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম