পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নিয়ে ১৩০ মিলিয়ন ডলার বাজি

বিদেশ ডেস্ক
০৭ নভেম্বর ২০১৬, ১৮:৪১আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১৮:৫৪

পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নিয়ে ১৩০ মিলিয়ন ডলার বাজি

সম্ভবত ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত সর্বাধিক আলোচিত, বিতর্কিত ও অনিশ্চিত নির্বাচন।কেননা বিভিন্ন জনমত জরিপ থেকে দেখা যাচ্ছে ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন আর রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।

রবিবার যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারনেট জুয়ার পাটাতন বেটফেয়ার জানায়, কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট, তা নিয়ে বাজি ধরা অর্থের পরিমাণ রেকর্ডে পৌঁছেছে। তারা আরও জানায়, এখন পর্যন্ত প্রায় ১৩০ মিলিয়ন ডলারের জুয়া চলেছে যুক্তরাষ্ট্রের ‘পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন’ তাই নিয়ে।

বেটফেয়ারের মুখপাত্র নাওমি টোটেন জানান, এর আগে ব্রেক্সিট নিয়ে জুয়ার অর্থের পরিমাণ ছিল ১৫৯ মিলিয়ন ডলার।

আসন্ন নির্বাচন নিয়ে বেটফেয়ার দাবি করেছে হিলারি ক্লিনটন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন। এমনই আরেক পাটাতন প্রেডিক্টইট দাবি করে, হিলারির জেতার সম্ভাবনা ৮১ শতাংশ।

উল্লেখ্য, মার্কিন নির্বাচন নিয়ে জুয়া ও বাজি ধরার পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় যুক্তরাষ্ট্রের বাইরে, কেননা নির্বাচন নিয়ে জুয়া বিষয়ে আইনি নিয়ন্ত্রণ রয়েছে দেশটিতে।

সূত্র: এনডিটিভি

/ইউআর/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম