পৃথিবীর বাইরে থেকে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট প্রদান

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০১৬, ১৯:১৬আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৯:১৭

পৃথিবীর বাইরে থেকে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট প্রদান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিনে  এসে এখন আর কারও অজানা নেই যে, দুনিয়ার সব স্থান থেকে  ভোটাধিকার প্রয়োগ করতে সমর্থ হন মার্কিনিরা। তবে পৃথিবীর বাইরে থেকেও যে পছন্দের প্রার্থী বাছাই করার সুযোগ থাকে, সেটা বোধহয় খুব বেশি মানুষের জানা নেই!

তবে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, এবার দুনিয়ার বাইরে থেকেও ভোট দিলেন একজন। মার্কিন নভোচারী শেন কিমব্রাউ মহাকাশ থেকে তার পছন্দের প্রার্থীকে বাছাই করেছেন।

নাসার নভোচারী কিমব্রাউ কক্ষপথে ভাসতে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তাঁর ভোট দিয়েছেন। আরও দুই রুশ নভোচারীর সঙ্গে গত মধ্য অক্টোবর থেকে সেখানে অবস্থান করছেন তিনি।

এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থার (নাসা) স্লোগান: ‘ভোট হোয়াইল ইউ ফ্লোট’ (আপনি ভেসে থাকলেও ভোট দিন)।  নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, সেই স্লোগানে অনুপ্রাণিত হয়ে কয়েক দিন আগে ভোট দিয়েছেন শেন কিমব্রাউ।

নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, হিউস্টন থেকে নাসার মিশন কন্ট্রোল একটি সুরক্ষিত ইলেকট্রনিক ব্যালট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠায়। ফিরতি ইমেইলযোগে তাঁর ভোট পাঠিয়ে দিয়েছেন কিমব্রাউ।

ভোট দেওয়ার পরপর প্রতিক্রিয়ায় কিমব্রাউ জানান, মহাকাশ থেকে ভোট দিতে পারা তাঁর জীবনের একটি বিশেষ মুহূর্ত। 

চার মাস মহাকাশে অবস্থানের পর আগামী ফেব্রুয়ারিতে কিমব্রাউ যখন পৃথিবীতে ফিরবেন, ততদিনে হোয়াইট হাউজ দখল করবেন নুতন কোনও প্রতিনিধি। কিমব্রাউ জানিয়েছেন, যেই ক্ষমতায় আসুক,স্বাগত জানাবেন তিনি।

/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক