ট্রাম্পের বিজয়ের সম্ভাবনায় বিশ্বের পুঁজিবাজারে ধস

বিদেশ ডেস্ক
০৯ নভেম্বর ২০১৬, ১২:৫২আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১২:৫২
image

পুঁজিবাজারে অস্থিরতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা জোরালো হযে ওঠার পর ধস নামতে শুরু করেছে পুঁজিবাজারে। এশিয়া অঞ্চলের সব বড় পুঁজিবাজারগুলো এখন নিম্নমুখী অবস্থায় রয়েছে। শুরুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের পুঁজিবাজার উচ্চমুখী থাকলেও ট্রাম্পের জয়ের আভাসে দরপতন হতে শুরু করে সেখানেও। এমন পরিস্থিতিতে স্বর্ণ আর জাপানি মুদ্রা ইয়েনে সেফ হ্যাভেন খুঁজছেন বিনিয়োগকারীরা।  
যুক্তরাষ্ট্রের ডো জোন্স সূচক ৪%-৮০০ পয়েন্ট কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ডলারের বিপরীতে মেক্সিকান পেসোর রেকর্ড দরপতন হয়েছে। ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের মূল্যমান ১ শতাংশ বেড়েছে। আর জাপানি অস্ট্রেলিয়ার এএসএক্স ২২ স্টক মার্কেটে ২.১ শতাংশ দরপতন হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প-এর জয়কে এশিয়ার অর্থনীতির জন্য নেতিবাচক বলে মনে করা হয়ে থাকে। ট্রাম্প প্রেসিডেন্ট হলে যে পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করবেন বলে ঘোষণা দিয়েছেন তা বাজারকে স্থিতিশীল রাখবে না বলে বিনিয়োগকারীদের মনে আশঙ্কা রয়েছে। রাজনৈতিক অঙ্গনে ট্রাম্পের অপরিচিত হওয়ায় হিলারিকে এক্ষেত্রে ভরসার পাত্র বলে মনে করেন অনেকে। আর তাই ট্রাম্পের জয়ের আভাসে এশিয়ার পুঁজিবাজারে বড় ধরনের ধস নামতে শুরু করে।
টোকিওর নিক্কেই সূচক ৪ শতাংশ কমেছে এবং হংকং-এর হ্যাং সেং সূচক ৩.২৭ শতাংশ পতন হয়েছে। দক্ষিণ কোরিয়ার কসপিতে ৩.১ শতাংশ দরপতন হয়েছে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষে বেসরকারি হিসেবে ডোনাল্ড ট্রাম্প ২৪৪টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। আর হিলারি পেয়েছেন ২১৫টি ইলেক্টোরাল ভোট। মার্কিন বার্তা সংস্থা এপি এমন ফলাফল জানিয়েছে। ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে এ পর্যন্ত ৪২টি অঙ্গরাজ্যের ফলাফল জানানো হয়েছে। আর তার ভিত্তিতে এ হিসেব দেওয়া হয়েছে। মোট ভোটাভুটির দিক দিয়ে এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ৪৮.৫ শতাংশ ভোট আর হিলারি পেয়েছেন ৪৭ শতাংশ ভোট।

বিভিন্ন অঙ্গরাজ্যে এখনও ভোট গণনা চলছে। গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডা ও নর্থ ক্যারোলিনায় ট্রাম্প এবং কলোরাডো, ভার্জিনিয়াতে হিলারি জয় পেয়েছেন। নির্বাচনে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফলাফল গুরুত্বপূর্ণ। ২০০৮ ও ২০১২ সালের নির্বাচনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফ্লোরিডায় জয় পেয়েছিলেন। মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিন এ তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের ফলাফল এখনও জানা যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, জিততে হলে হিলারিকে এ তিনটি অঙ্গরাজ্যে জয় পেতে হবে। সূত্র: বিবিসি, গার্ডিয়ান, দ্য টেলিগ্রাফ

/এফইউ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম