প্যারিস হামলার বর্ষপূর্তিতে জরুরি অবস্থা বাড়ানোর ঘোষণা

বিদেশ ডেস্ক
১৩ নভেম্বর ২০১৬, ১৫:৫২আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৫:৫৫
image

ফ্রান্সের রাজধানী প্যারিসে জঙ্গি হামলার বর্ষপূর্তিতে দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস বলেছেন, জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়ানো হবে।

ম্যানুয়েল ভালস

ভালস প্যারিস হামলার বর্ষপূর্তিতে দেওয়া এক ভাষণে জানিয়েছেন, ফ্রান্সে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে তিনি আরও বলেন, ‘গণতন্ত্র রক্ষার জন্য’ যা করা দরকার, তারা তা-ই করছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ প্যারিস হামলার নিহতদের স্মরণে একটি ফলক উন্মোচন করেছেন। তিনি এবং প্যারিসের মেয়র জঙ্গি হামলার লক্ষ্যবস্তু ছয়টি স্থান পরিদর্শন করে দিনটিকে পালন করছেন।

উল্লেখ্য, গত বছরের ১৩ নভেম্বর প্যারিসে জঙ্গি হামলায় ১৩০ জন নিহত হন। হামলার পরপরই মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করে।

জঙ্গি হামলায় নিহতদের স্মরণসভায় ওলাঁদ

নভেম্বর থেকে পালিয়ে থাকার পর গত ১৮ মার্চ বেলজিয়াম পুলিশের এক অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় ব্রাসেলসের মোলেনবিক এলাকা থেকে গ্রেফতার করা হয় আব্দেসলামকে। ধারণা করা হয়, প্যারিস হামলার নেতৃত্বে ছিলেন তিনি। হামলা ও হামলা পরবর্তী পুলিশি অভিযানে আব্দেসলাম বাদে বাকি সব হামলাকারীই মারা পড়েন।  

ওই জঙ্গি হামলার পর ফ্রান্সের সরকার দেশটিতে জরুরি অবস্থা জারি করে। তবে জরুরি অবস্থার মাঝেই ফ্রান্সের নিস শহরের ১৪ জুলাই বাস্তিল দিবস উদযাপনের জন্য ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসের প্রমেনাদে দেজ অ্যাংলেইসে আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। সেখানে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে এক ব্যক্তি ট্রাক হামলা চালায়। এতে নিহত হন ৮৪ জন। এরপর জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়।

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম