জাকার্তার গভর্নরের বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ

বিদেশ ডেস্ক
১৬ নভেম্বর ২০১৬, ১১:৪০আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১২:০৪
image

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গভর্নর বাসুকি জাহাজা পুরনামা ওরফে আহোকের বিরুদ্ধে কোরআন অবমাননা অভিযোগ উঠেছে। ইন্দোনেশীয় পুলিশ ওই অভিযোগের তদন্ত করছে বলে জানিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে, তার বিরুদ্ধে ব্লাসফেমি আইন প্রয়োগ করা হবে।

জাকার্তার গভর্নর বাসুকি জাহাজা পুরনামা

আহোকের বিরুদ্ধে অভিযোগ, গভর্নর নির্বাচনকে সামনে রেখে প্রচারণাকালে তিনি কোরআন অবমাননা করেছেন। এই অভিযোগের কথা সামনে আসার পর মুসলিম অধ্যুষিত দেশটিতে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

শুক্রবার এক লাখেরও বেশি মানুষ গভর্নরের অপসারণ ও বিচারের দাবিতে জাকার্তায় বিক্ষোভ করে। এরপরই পুলিশ ব্লাসফেমি আইনে আহোকের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেয়।

উল্লেখ্য, আহোক একজন চীনা বংশোদ্ভূত খ্রিস্টান। গত ৫০ বছরে তিনিই জাকার্তার প্রথম অমুসলিম গভর্নর। তবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও সংস্কার কার্যক্রমের জন্য তিনি খুবই জনপ্রিয়।

সাবেক গভর্নর জোকো উইডোডো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন আহোক। এবার তিনি দ্বিতীয় মেয়াদে গভর্নর হওয়ার জন্য নির্বাচনে লড়ছেন।

ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যা ২৫ কোটি। এর মধ্যে এক শতাংশ চীনা বংশোদ্ভূত। ১৯৯৮ সালে চীনা-বিরোধী অনুভূতি ছড়িয়ে পড়লে দুর্বৃত্তরা চীনা বংশোদ্ভূতদের বাটি-ঘর, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান লুট করে এবং অগ্নিসংযোগ করে।

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম