আন্তর্জাতিক অপরাধ আদালত ছাড়লো রাশিয়া

বিদেশ ডেস্ক
১৭ নভেম্বর ২০১৬, ১৩:৫১আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৩:৫১

আন্তর্জাতিক অপরাধ আদালত ছাড়লো রাশিয়া
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। দেশটি বলছে, আইসিসি আন্তর্জাতিক সম্প্রদায়ের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

এমন এক সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যখন আন্তর্জাতিক অপরাধ আদালত সিরিয়ায় রুশ বিমান হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে।

বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আইসিসি ত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মস্কো বলছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সংক্রান্ত একটি ডিক্রি জারির পর মস্কো আইসিসি থেকে নিজেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। পুতিন সিদ্ধান্ত নিয়েছেন যে, রাশিয়া আর আন্তর্জাতিক এ সংস্থার স্বাক্ষরকারী দেশ হিসেবে থাকবে না।

বিবৃতিতে বলা হয়েছে, আইসিসি থেকে সরে আসার মূল করাণ হচ্ছে ২০০৮ সালে প্রতিবেশী দেশ জর্জিয়ায় সংক্ষিপ্ত যুদ্ধের জন্য রাশিয়ার প্রতি আইসিসি’র বৈরী আচরণ। সে সময় স্বাধীনতাকামী দক্ষিণ ওশেটিয়ার বেসামরিক নাগরিকদের ওপর জর্জিয়ার আগ্রাসনকে উপক্ষো করেছে আইসিসি। এ অবস্থায় কেউ আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর আস্থা রাখার কথা বলতে পারে না।

রাশিয়ার দাবি, আইসিসি একচোখা ও অযোগ্য। এছাড়া, যুদ্ধাপরাধের ঘটনাগুলোতে এ সংস্থা স্বাধীনভাবে কাজ করতে পারে না। এ আদালতের কাছে যে আশা-আকাঙ্ক্ষা রয়েছে তা তারা কখনও পূরণ করতে পারেনি।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম