বিদেশি নেতার সঙ্গে ট্রাম্পের প্রথম বৈঠক নিয়ে সংশয়

বিদেশ ডেস্ক
১৭ নভেম্বর ২০১৬, ১৫:৫০আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৫:৫০

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো কোনও বিদেশি সরকারপ্রধানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে’র সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। তবে নির্বাচনি প্রচারণায় যুক্তরাষ্ট্র-জাপান সম্পর্ক নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন এ ধনকুবের রাজনীতিক। এখন সম্ভাব্য এ বৈঠকেও যেন তার ছায়া মিলছে। বৃহস্পতিবার যেখানে দুই নেতার মধ্যে সাক্ষাৎ হওয়ার কথা সেখানে তার একদিন আগেও জাপানের কর্মকর্তারা বলছেন, নিউ ইয়র্কের কোথায়, কখন এ বৈঠক অনুষ্ঠিত হবে সে বিষয়টি তারা এখনও চূড়ান্ত করতে পারেননি। এছাড়া বৈঠক সংক্রান্ত আরও অনেক বিষয়ে অন্ধকারে রয়েছেন তারা।

আগামী বছরের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব  গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তবে দায়িত্ব  গ্রহণের আগে প্রথম কোনও বিদেশি সরকারপ্রধানের সঙ্গে বৈঠক নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্র ও জাপানের  কর্মকর্তারা জানিয়েছেন, এই বৈঠকের পরিকল্পনার সঙ্গে মার্কিন পররাষ্ট্র দফতর জড়িত নয়। জাপানের একজন কর্মকর্তা জানিয়েছেন, সম্ভাব্য এ বৈঠক নিয়ে প্রচুর সংশয় রয়েছে।

নতুন সরকার গঠন নিয়ে এ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই গত সপ্তাহে নিজের উপদেষ্টাদের সঙ্গে কথা বলে জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে সম্মতি দেন তিনি।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি জানান, আমার জানামতে ডোনাল্ড ট্রাম্পের কোনও বিদেশি নেতার সঙ্গে বৈঠকের ব্যাপারে সরকারকে কিছু অবহিত করা হয়নি।

এর আগে গত আগস্টে নির্বাচনি প্রচারণায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা পাওয়া জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোকে নিয়ে প্রশ্ন তোলেন ট্রাম্প। তিনি বলেন, ‘জাপানের সঙ্গে আমাদের চুক্তি আছে। সে অনুযায়ী জাপানে হামলা হলে যুক্তরাষ্ট্রকে পূর্ণ শক্তি ব্যবহার করতে হবে। কিন্তু যুক্তরাষ্ট্র আক্রান্ত হলে, জাপানকে কিছুই করতে হবে না। তারা নিজেদের বাড়িতে বসে সনি টিভি দেখতে পারবে।’

ট্রাম্প বলেন, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, সৌদি আরবসহ কয়েকটি দেশকে প্রতিরক্ষা দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু তারা এ জন্য খরচের প্রায় কোনো অর্থই দেয় না। এসব দেশকে নিজেদের খরচ বহন করতে হবে। কারণ বিশ্ব এখন ৪০ বছর আগের অবস্থায় নেই। উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় জাপানকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। সূত্র: রয়টার্স।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম