মামলার পর এবার জাকির নায়েকের ১০ কার্যালয়ে অভিযান

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০১৬, ১৮:১৭আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১৮:১৮
image

ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন-এর কার্যালয় বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের বেসরকারি সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) কয়েকটি শাখায় অভিযান চালিয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াসহ বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। এনডিটিভি জানিয়েছে, শনিবার মুম্বাইয়ে আইআরএফ-এর অন্তত ১০টি শাখায় এনআইএ’র অভিযান পরিচালিত হয়েছে।
গতকাল শুক্রবার রাতে জাকির নায়েকের বিরুদ্ধে মামলা নিবন্ধন করার পর আজ শনিবার তার এনজিও কার্যালয়ে হানা দিল তদন্ত সংস্থা। অভিযানের সময় স্থানীয় পুলিশ এনআইএ’র সঙ্গে ছিল।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজানের হামলায় জড়িতদের অন্তত দুজন সামাজিক যোগাযোগের মাধ্যমে জাকির নায়েকের মতো ইসলামী বক্তাদের নিয়মিত অনুসরণ করতেন বলতে খবর প্রকাশিত হয় সংবাদমাধ্যমে। তার কথায় প্ররোচিত হয়ে ভারতের কয়েকজন তরুণের আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমানোর খবরও উঠে আসে সংবাদমাধ্যমে।



জাকির নায়েকের ইসলামিক রিসার্চ সেন্টারে পুলিশি অভিযান জুলাই মাসেই জাকির নায়েকের বিষয়ে উদ্যোগী হয় ভারত সরকার। আগস্টে জাকির নায়েকের গবেষণা প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফার্মের (আইআরএফ) বিরুদ্ধে ‘ফরেন কনট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট’ (এফসিআরএর) লঙ্ঘনের অভিযোগ তোলে ভারত। এরপরই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়টি তদন্তের নির্দেশ দেয়। তদন্ত শেষে ক’দিন আগে নিষিদ্ধ ঘোষণা করা হয় জাকিরের এনজিও ইসলামিক রিসার্চ সেন্টারকে।

‘অবৈধ সংস্থা’ হিসেবে আইআরএফ বন্ধের প্রস্তাবে গত মঙ্গলবার সায় দেয় ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা।টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বেআইনি কার্যক্রম প্রতিরোধ আইনের আওতায় জাকির নায়েকের এনজিও নিষিদ্ধ করা হয়েছে। সারা দেশে সংস্থাটির সব অফিস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান বন্ধ করা হবে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বেসরকারি সংস্থা আইআরএফের সঙ্গে পিস টিভির সন্দেহজনক যোগাযোগ রয়েছে।পাঁচবছরের জন্য নিষিদ্ধ ঘোষণার পর ভারতে বিতর্কিত বক্তা জাকির নায়েকের পরিচালিত এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) কয়েকটি শাখায় অভিযান চালিয়েছে জাতীয় তদন্ত সংস্থা- এনআইএ।

বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েক

ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন যুক্তরাজ্য ও কানাডায় নিষিদ্ধ। মুসলিম প্রধান দেশ মালয়েশিয়াতেও তার বক্তব্য প্রচারের অনুমতি নেই।

মুম্বাইয়ের দশটি এলাকায় অবস্থিত আইআরএফের কার্যালয়ে অভিযান চালানোর পাশাপাশি অভিযানের সময় জাকির নায়েকের বাড়ি এবং আইআরএফের আরও কয়েকটি কার্যালয় ঘিরে রাখে গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত শুক্রবার আইআরএফের বিরুদ্ধে একটি মামলা হওয়ার পর তদন্তের অংশ হিসেবে এসব কার্যালয়ে অভিযান চালানো হলো।    

গত জুলাইয়ে গুলশান হত্যাকাণ্ডের পর হামলাকারীদের জাকির নায়েকের বক্তব্য অনুসরণের খবর প্রকাশের পর বাংলাদেশে তার পিস টিভি বন্ধ করে সরকার।

/বিএ/



সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম