স্কাই নিউজের ভিডিওতে জাপানের সুনামি

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০১৬, ০৬:৪৭আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১২:৫০
image

স্কাই নিউজের ভিডিওতে জাপানের সুনামি স্কাই নিউজের ভিডিওতে ধরা পড়েছে জাপানের সুনামি। পূর্ব এশিয়ান এই দ্বীপরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্প এবং পরবর্তী দুই আফটার শকের পর এর উপকূলে সুনামি আঘাত হেনেছে।  জাপান মেট্রোলজিক্যাল এজেন্সির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন উপকূলে সুনামির আঘাতের খবর নিশ্চিত করেছে।  এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে  ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার বরাত দিয়ে সেন্দাইয়ে ১.৪ মিটার উচ্চতার সুনামি শনাক্তের কথা জানিয়েছে।  জাপানের মেটিওরোলজিক্যাল এজেন্সির বরাত দিয়ে টেলিগ্রাফ বলছে, এরইমধ্যে উপকূলীয় অঞ্চলে সুনামি আঘাত দেখা গেছে।  ফুকুশিমার পারমাণবিক চুল্লির কাছাকাছি প্রথম আঘাতটি ছিল জাপানের স্থানীয় সময় সাল সাড়ে ছয়টার দিকে। সেন্দাইয়ে আঘাত হানা ১.৪ মিটার উচ্চতার সুনামিকেই এ পর্যন্ত সর্বোচ্চ বলছে জাপানের মেট্রোলজিক্যাল এজেন্সি।

জাপানের স্থানীয় সময় সকাল ৮টার দিকে ওই আঘাত অনুভূত হয়।  ইউএসজিএস আভাস দিয়েছে, সুনামির মাত্রা ৩ মিটার পর্যন্ত হতে পারে।

ফুকুশিমার পারমাণবিক চুল্লিতেও পড়েছে ভূমিকম্প ও সুনামির প্রভাব। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।  

ভিডিও:

/বিএ/



সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম