নেপালে বিমান দুর্ঘটনায় রুশ পাইলট নিহত

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০১৬, ১০:৪০আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১০:৪৬

ফাইল ছবি নেপালের পশ্চিমাঞ্চলে বুধবার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে একজন রুশ পাইলট নিহত হয়েছেন। আহত হয়েছেন এক কানাডিয়ান নারী। অবকাশকালীন শহর পোখরা থেকে উড্ডয়নের পর পরই বিমানটি বিধ্বস্ত হয়। কাসকি জেলার পুলিশ প্রধান গাজুসিদ্ধি বাজরাচার্য এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে নেপালভিত্তিক সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমস।

গাজুসিদ্ধি বাজরাচার্য জানান, ‘তাদের দুজনকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রুশ পাইলট মারা যান। তবে কানাডিয়ান যাত্রীর আঘাত গুরুতর নয়।

পোখরার পর্যটকদের কাছে ছোট ধরনের আল্ট্রালাইট বিমান খুবই জনপ্রিয়। কারণ এতে চড়ে নয়নাভিরাম অন্নপূর্ণা পর্বতমালার সৌন্দর্য ভালোভাবে উপভোগ করা যায়। তবে এ ধরনের বিমানে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম