মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?

আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল ২০২৪, ১২:৩২আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১২:৩৩

মিয়ানমার-থাই সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শহর মিয়াবতী থেকে সেনা প্রত্যাহার করলো দেশটির একটি বিদ্রোহী গোষ্ঠী। সেখানে জান্তা সেনাদের পাল্টা আক্রমণের মুখে সাময়িকভাবে পিছু হটেছেন বিদ্রোহী যোদ্ধারা। চলতি মাসের শুরুতে জান্তার কাছ থেকে দেশটির প্রধান বাণিজ্য এই শহরটি দখল করেছিল তারা। বুধবার (২৪ এপ্রিল) এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকায় জান্তা সেনারা ফিরে আসায় মিয়াবতী শহর থেকে ‘সাময়িকভাব পিছু হটেছে’ তারা।

মিয়ানমারের জাতিগত লড়াইয়ের অন্যতম একটি বাহিনী কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ)। এই বাহিনীর নাম উল্লেখ করে স তাও নি বলেছেন, ‘মিয়াবতীর দিকে অগ্রসর হওয়া জান্তা সেনা এবং তাদের সমর্থন দেওয়া সেনাদের ধ্বংস করবে কেএনএলএ-এর সেনারা।’

সম্প্রতি মিয়াবতীতে হওয়া যুদ্ধে ৩ হাজার বেসামরিক নাগরিক পালিয়ে যেতে বাধ্য হন। কয়েকদিন ধরেই সীমান্তবর্তী একটি ক্রসিং সেতুতে লুকিয়ে থাকা জান্তা সেনাদের তাড়িয়ে দিতে যুদ্ধে লিপ্ত হন বিদ্রোহীরা।

থাই সরকার বলেছে, ইতোমধ্যেই পালিয়ে যাওয়া সেসব বেসামরিকদের অনেকেই মিয়ানমারে ফিরে এসেছেন। মিয়ানমারকে সীমান্তের ওপারে যুদ্ধ না ছড়ানোর আহ্বান জানিয়েছে দেশটি।

স তাও নির মতে, মিয়াবতী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি আঞ্চলিক মিলিশিয়ার সহায়তায় অঞ্চলটিতে প্রবেশ করেছেন জান্তা সেনারা। এপ্রিলের প্রথম দিকে কেএনইউ যখন মিয়াবতী অবরোধ করেছিল তখন ওই গোষ্ঠীটি চুপ করে দাঁড়িয়েছিল।

মিলিশিয়া গ্রুপ কারেন ন্যাশনাল আর্মি এবং জান্তার কর্মকর্তাদের এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করে কোনও সাড়া পায়নি রয়টার্স।

গণতান্ত্রিকভাবে নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার তিন বছর পর অভূতপূর্ব চাপের মুখে পড়েছে মিয়ানমারের জান্তা। দেশটি বিদ্রোহী গোষ্ঠীগুলো কাছে তার গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোর নিয়ন্ত্রণ হারিয়েছে।

/এএকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের