কিউবার পথে পথে ঘুরবে ফিদেলের দেহভস্ম

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০১৬, ১৬:৪৮আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৬:৫২
image

ফিদেলের শেষ ইচ্ছে অনুযায়ী, পোড়ানোর পর তার দেহভস্ম দেশজুড়ে ভ্রমণ করবে। কিউবার পথে পথে ঘুরে বেড়ানো হবে সেই দেহভস্ম নিয়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান কিউবার সরকারি সূত্রের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে।

শোকাহত কিউবা

শুক্রবার রাত ১০টা ২৯ মিনিটে মারা যান ফিদেল কাস্ত্রো। এর ঘণ্টাখানেক পর ফিদেলের ভাই ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো আনুষ্ঠানিকভাবে ওই বিপ্লবীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। সে সময় তিনি জানান, ফিদেলের শেষ ইচ্ছা অনুযায়ী, তাকে দাহ করা হবে।

ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে নয় দিনের শোক পালনের ঘোষণা দেয় কিউবার সরকার। সেই সময়েই কাস্ত্রোর দেহাবশেষ পুরো দেশজুড়ে ভ্রমণের সিদ্ধান্তের কথা জানানো হয়।

ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে ১৯৫৯ সালে কিউবার মাটিতে সূচিত হয় বৈপ্লবিক পরিবর্তন। সামরিক শাসক জেনারেল বাতিস্তাকে ক্ষমতাচ্যুত  করার পরের পাঁচদশক কিউবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তিনি। কিউবাকে ‘সমাজতান্ত্রিক রাষ্ট্র’ ঘোষণা করেন ফিদেল। যুক্তরাষ্ট্রের ধনীদের অবকাশ যাপনের বিনোদন কেন্দ্র হিসেবে থাকা দেশটিকে রূপান্তর করেন সমৃদ্ধ ভূমিতে। তাই যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ‘একনায়ক’ হলেও ফিদেল সারাবিশ্বে সমাজতন্ত্রের পথের সংগ্রামীদের কাছে তিনি বীর বিপ্লবী। কিউবার অধিকাংশ মানুষ দেশকে দেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার নায়ক হিসেবে দেখেন ফিদেলকে।

উল্লেখ্য, ইতিহাসে একজন রাজনৈতিক কর্মী এবং রাষ্ট্রনায়ক হিসেবে ফিদেল কাস্ত্রোর ভূমিকা কী, তা নিয়ে বিভক্তি রয়েছে বিশ্বজুড়ে। অর্ধশতাব্দী কিউবার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে তিনি সমালোচকদের চোখে একনায়ক। তবে বেশিরভাগ কিউবাবাসীর কাছে তিনি মহানায়ক। যিনি জাদুর কাঠিতে বদলে দিয়েছিলেন দারিদ্র্যপীড়িত একটি দেশকে।

কিউবার দাবি অনুযায়ী, কাস্ত্রো ৬৩৪টি হত্যা পরিকল্পনা এবং চেষ্টা থেকে রেহাই পেয়েছেন। এগুলোর বেশিরভাগই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক বহিষ্কৃত প্রতিষ্ঠানগুলোর ষড়যন্ত্র ছিল বলেও দাবি করেন তিনি। বিষাক্ত ওষুধ, বিষাক্ত চুরুট কিংবা বিষাক্ত রাসায়নিকযুক্ত সাঁতারের পোশাকসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে হত্যাচেষ্টা করা হয়েছিল। আরেকটি পরিকল্পনার অভিযোগ করা হয়ে থাকে। সেটি হলো- ফিদেলকে এমন পাউডার দেওয়া যাতে তার দাড়ি পড়ে গিয়ে জনপ্রিয়তা কমে যায়।

বিভিন্ন হত্যাচেষ্টার পরও নিজে  নিজে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় নয়জন মার্কিন প্রেসিডেন্টকে দেখেছেন এ নেতা। ডোয়াইট আইজেনহাওয়ার থেকে বিল ক্লিনটনের পুরো শাসনামল ক্ষমতায় ছিলেন তিনি।  জর্জ ডব্লিউ বুশ যখন ক্ষমতায় তখন ক্ষমতা হস্তান্তর করেন ফিদেল।

কমিউনিস্ট বিপ্লবের কিংবদন্তী কাস্ত্রোর মৃত্যুতে ৯ দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ৪ ডিসেম্বর সান্তিয়াগো ডে কিউবাতে তাকে সমাহিত করা হবে।

/বিএ/

আপ- /এসএ/

 

সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম