ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে কনজারভেটিভ প্রার্থী হলেন ফিলন

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০১৬, ০৯:৫৬আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১২:০৪

ফ্রাঙ্কোয়িস ফিলন ফ্রান্সের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কনজারভেটিভ পার্টির প্রার্থীতার দৌড়ে জয় পেয়েছেন ফ্রাঙ্কোয়িস ফিলন। তার প্রতিদ্বন্দ্বী অ্যালাইন জুপ্পে পরাজয় মেনে নেওয়ায় দলীয় প্রার্থী হওয়ার ফিলনের জন্য আর কোন বাধা থাকল না।

২০১৭ সালের ২৩ এপ্রিল ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ফিলনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন সমাজতান্ত্রিক প্রার্থী ম্যারিনে লে পেন।

স্থানীয় সময় রবিবার দলের ভোটারদের ৬৭ ভাগ সমর্থন পেয়ে জয়ী হন ফ্রাঙ্কোয়িস ফিলন। নির্বাচনি প্রচারণায় তিনি সমতার ভিত্তিতে সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। ফিলন বলেন, ফ্রান্স সত্য জানতে চায় এবং সমস্যার প্রতিকার চায়।

এর আগে রবিবারের নির্বাচন পূর্ববর্তী জরিপেও এগিয়ে ছিলেন ফ্রাঙ্কোয়িস ফিলন।

দলীয় মনোনয়ন নিশ্চিত করায় ফ্রাঙ্কোয়িস ফিলনকে অভিনন্দন জানিয়েছেন কনজারভেটিভ পার্টি থেকে তার প্রতিদ্বন্দ্বী অ্যালাইন জুপ্প। তিনি বলেন, আশা করি ফিলনকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে পাব এবং তার জয়ের জন্য আমি কাজ করে যাবো।

মনোনয়ন নিশ্চিতের পর কনজারভেটিভ পার্টির প্রধান কার্যালয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ফ্রাঙ্কোয়িস ফিলনের সমর্থকরা। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম