শেষ পর্যন্ত হার মানলেন সেই জীবিত গোলরক্ষক!

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০১৬, ২১:৩১আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ২১:৩২
image

 

শেষ পর্যন্ত হার মানলেন সেই জীবিত গোলরক্ষক! শেষ পর্যন্ত আর পারলেন না কলম্বিয়ায় বিধ্বস্ত হওয়া বিমানের জীবিত উদ্ধার হওয়া গোলরক্ষক ড্যানিলো। কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর জীবন-মৃত্যুর সীমানা অতিক্রম করে গেলেন তিনি। ব্রাজিলের সকার ক্লাবের একজন মুখপাত্রের বরাত দিয়ে শিকাগো ডেইলি হেরাল্ড তার মৃত্যর খবর নিশ্চিত করেছে। যদিও কলম্বিয়ার বেসামরিক বিমান কর্তৃপক্ষ এখনও এ ব্যাপারে কিছু জানায়নি।
এদিকে কলম্বিয়ার বেসামরিক বিমান কর্তৃপক্ষ ইতোপূর্বে দেওয়া হতাহতের তথ্য সংশোধন করে নতুন করে জানিয়েছে, ৫ জন নয়, জীবিত উদ্ধার হওয়া আরোহীর সংখ্যা ৬ জন। এদের মধ্যে ৩ জন ফুটবলার। তবে সেই ফুটবলারদের মধ্যে গোলরক্ষক ড্যানিলোর নাম নেই। তাকে মৃতের তালিকাতেই রেখেছে বিমান কর্তৃপক্ষ।
কলম্বিয়ায় বিধ্বস্ত হওয়া বিমানের জীবিত আরোহীর সংখ্যা কতো, তা নিয়ে এখনও ভিন্ন ভিন্ন কথা বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। কেউ কেউ জীবিত আরোহীর সংখ্যা ৬ জন বললেও কেউ কেউ বলছেন, এখনও পর্যন্ত বেঁচে আছেন ৫ জন। জীবিতদের এই সংখ্যাবিপত্তির কারণে ব্রাজিলের চাপেকোয়েন্স ফুটবল ক্লাবের বেঁচে যাওয়া সদস্যদের সংখ্যা নিয়েও বিপত্তি দেখা দিয়েছে। কেউ কেউ জীবিত ক্লাব সদস্যের সংখ্যা ৩ জন বললেও অন্যরা বলছেন, চাপেকোয়েন্স-এর বেঁচে যাওয়া সদস্য ২ জন।
প্রাথমিকভাবে বিমান বিধ্বস্তের ঘটনায় ৭৬ জন নিহত হওয়ার খবর জানায় স্থানীয় পুলিশ। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান পুলিশ সূত্রের বরাত দিয়ে জানায়, কলম্বিয়ার আঞ্চলিক পুলিশ কমান্ডার জোস গেরার্ডো আচেভেদো সাংবাদিকদের কাছে হতাহতদের সংখ্যা নিশ্চিত করেছেন। বলেছেন, ‘ছয় ব্যক্তি জীবিত উদ্ধার হয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একজন পরে মারা গেছেন। দুর্ভাগ্যজনকভাবে বিমানের বাকি আরোহীরা মারা গেছেন। নিহতের সংখ্যা ৭৬।’

তবে পুলিশ সূত্রের বরাতে প্রকাশিত খবরের সঙ্গে ভিন্নতা দেখা যায় কলম্বিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ভাষ্যে। এক ফেসবুক পোস্টে তারা জানায়, বেঁচে যাওয়া আরোহীর সংখ্যা ছয়। পরে বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেন তারা। সে সময় জীবিতদের নামও প্রকাশ করা হয়।

/বিএ/

সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি