জীবিত উদ্ধারের সবশেষ তথ্য জানালো কলম্বিয়ার বিমান কর্তৃপক্ষ

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০১৬, ২২:১২আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ২২:১৩
image

জীবিত উদ্ধারের সবশেষ তথ্য জানালো কলম্বিয়ার বিমান কর্তৃপক্ষ কলম্বিয়ায় বিধ্বস্ত হওয়া বিমানের জীবিত আরোহীর সংখ্যা নিয়ে সংশয় দূর করতে এ সংক্রান্ত সবশেষ তথ্য জানিয়েছে দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ওই ঘটনায় জীবিত উদ্ধারকৃত আরোহীর সংখ্যা ৬ জন।ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবর অনুযায়ী, এর আগে ৫ জনের জীবিত উদ্ধার হওয়ার কথা জানিয়েছিলো তারা।
নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতি এবং সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার ও ফেসবুকে দেওয়া পোস্টের মধ্য দিয়ে জীবিতদের উদ্ধারের ‘নিশ্চিত’ তথ্য জানায় তারা। তাদের দেওয়া সব শেষ তথ্য অনুযায়ী জীবিত উদ্ধারকৃত আরোহীর সংখ্যা ৬ জন। এদের মধ্যে তিনজন ফুটবলার।
তারা জানিয়েছে, জীবিত আরোহীর তিন জনই চাপেকোয়েন্স ক্লাবের ফুটবলার। তারা হলেন- আলান লুচিয়ানো রাচেল, হেলিও হারমিতো জাম্পিয়ার এবং জ্যাকসন রাগনার ফলমান। এ তিন ফুটবলার ছাড়া বেঁচে যাওয়া অপর তিন আরোহীর নাম হলো-রাফায়েল ভালমরবিদা, এরউয়িন তুমিরি এবং শিমেনা সুয়ারেজ। এদের মধ্যে প্রথমজন সাংবাদিক এবং পরের দুজন বিমানের ক্রু।
এদিকে আগে জীবিত উদ্ধারকৃতদের মধ্যে ক্লাবের গোলরক্ষক ড্যানিলার নাম এলেও কলম্বিয়ার বেসামরিক বিমান কর্তৃপক্ষ  জীবিতদের উদ্ধার সংক্রান্ত সব শেষ তথ্যে তার নামোল্লেখ করেনি। তাকে মৃতের তালিকাতেই রেখেছে বিমান কর্তৃপক্ষ।
তবে ব্রাজিলের সকার ক্লাবের একজন মুখপাত্রের বরাত দিয়ে শিকাগো ডেইলি হেরাল্ড তার মৃত্যর খবর নিশ্চিত করেছে।
ব্রাজিল থেকে যাত্রা করার পর বলিভিয়ায় যাত্রা বিরতি করে বিএই ১৪৬ বিমানটি। এরপর বলিভিয়া থেকে কলম্বিয়ার উদ্দেশে যাত্রা শুরু হয় আবার। কলম্বিয়ার স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে লা ইউনিয়নের কেরো গোর্দো শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার শিকার বিমানটি পরিচালনা করতো ভেনেজুয়েলা’র বিমান সংস্থালামিয়া। বিমানটি ৮১ আরোহী নিয়ে কলম্বিয়ার জোসে মারিয়া কর্ডোভা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

/বিএ/

সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম