পাকিস্তানকে ‘সহায়তা’ দিতে চান ট্রাম্প

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৬, ১১:৫৮আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১২:০০
image

ট্রাম্প-নওয়াজ পাকিস্তানের অনিস্পন্ন সমস্যা নিরসনে ভূমিকা রাখতে চান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বুধবার এক টেলিফোন আলাপে এ কথা বলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।এদিকে ট্রাম্পের কার্যালয় সূত্রের বরাতে তারা জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে কার্যকর আলোচনা হয়েছে।
তবে দুই পক্ষের কেউই জানায়নি, সুনির্দিষ্ট কোন বিষয়ে সহায়তা দিতে চেয়েছেন ট্রাম্প।
ডনের খবরে বলা হয়, টেলিফোনে কথোপকথনের সময় নওয়াজ বিজয়ের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান। আর প্রধানমন্ত্রীর অফিসের দেওয়া বিবৃতির সূত্রে রয়টাস জানায়, নওয়াজ শরীফকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ‘তোমার বেশ সুনাম রয়েছে। তুমি এমন কিছু ইতিবাচক ভূমিকা রাখছ, যা সবক্ষেত্রেই দৃশ্যমান’।
নওয়াজের উদ্দেশে ট্রাম্প আরও বলেন, ‘সমস্যা শনাক্ত করে তা সমাধানের জন্য তুমি আমাকে ভূমিকা নিতে বললে সেটা করার জন্য আমি সবসময় তৈরী আছি। এতে আমি  সম্মানিত বোধ করব। ব্যক্তিগত প্রচেষ্টায় সেই কাজ করার চেষ্টা করব।’
এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মির ইস্যু সমাধানে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প।

/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম