ভেনিজুয়েলার মারকোসুর সদস্যপদ স্থগিত

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৬, ১৫:০৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৫:১০
image

লাতিন আমেরিকার দেশগুলোর অর্থনৈতিক জোট মারকোসুর থেকে বাদ দেওয়া হয়েছে ভেনিজুয়েলাকে। ওই আঞ্চলিক জোটের গণতান্ত্রিক ও বাণিজ্যিক শর্ত পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগে দেশটির সদস্যপদ স্থগিত করা হয় বলে জানানো হয়েছে।  

সাংবাদিকদের সামনে বক্তব্য রাখছেন ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ডেলসি রদ্রিগেজ

শুক্রবার মারকোসুর-এর চার প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে যৌথভাবে ভেনিহুয়েলার সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেয়।  

তবে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ডেলসি রদ্রিগেজ এই প্রক্রিয়াকে ‘ক্যু প্রচেষ্টা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘ভেনিজুয়েলা এই বে-আইনি স্থগিতাদেশ মেনে নেবে না। ওই কর্মকর্তারা জঙ্গলের আইন জারি করে মারকোসুরকে ধ্বংস করছেন।’  সরকারি একটি সূত্র জানায়,

মারকোসুরের সদস্য রাষ্ট্রদের অভিযোগ, ২০১২ সালে পূর্ণ সদস্য হিসেবে জোটভুক্ত হলেও বাণিজ্য, রাজনীতি, গণতন্ত্র ও মানবাধিকার-সংক্রান্ত বেশকিছু নিয়মনীতিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি ভেনিজুয়েলা। গত সপ্তাহে জোটের নেতারা জানান, নিকোলাস মাদুরোর সমাজতান্ত্রিক সরকার মারকোসুর সদস্যদের নিয়ম অনুযায়ী পালনীয় ১১২টি প্রস্তাব দেশটিতে আইন হিসেবে গ্রহণ করেনি।

সেপ্টেম্বরে মারকোসুর জোটভুক্ত দেশগুলো ভেনিজুয়েলার সমাজতান্ত্রিক ভাবধারার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মানবাধিকার প্রতিষ্ঠা, সংবাদমাধ্যমের স্বাধীনতাসহ বিভিন্ন সংস্কারের জন্য তিন মাসের আল্টিমেটাম দেয়।  

ভেনিজুয়েলা জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ আইনের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বেশকিছু প্রস্তাব গ্রহণে তারা ব্যর্থ হয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমে যাওয়ায় ভেনিজুয়েলার তেলভিত্তিক অর্থনীতি ভেঙে পড়ে। আর সেই সঙ্গে সেখানে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। দেখা দেয় খাদ্য ও ওষুধের সংকট। বর্তমানে রাজনৈতিক সংকট নিরসনে ভ্যাটিকানের মধ্যস্থতায় বিরোধী পক্ষের সঙ্গে মাদুরোর আলোচনা চলছে।

সূত্র: আল-জাজিরা।

/এসএ/

সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম