ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৫

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৬, ১২:১৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১২:১৭
image

উদ্ধারকাজ চলছে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। 

স্থানীয় সময় ভোর ৫টা ৩ মিনিটে উত্তর সুমাত্রার বান্দে আচেহর ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ও সিগলি শহরের ১২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল সমুদ্রের নিচে, ভূমি থেকে ১৭.২ কিলোমিটার গভীরে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে অবশ্য সুনামি সতর্কতা জারি করেনি। ভূমিকম্পের পর ৩০ মিনিটের মধ্যে ৫ বার আফটার শক অনুভূত হয়। স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামির কোনও আশঙ্কা নেই।

ক্ষতিগ্রস্ত মসজিদ

ভূমিকম্পে ভেঙে পড়ে বেশ কয়েকটি বাড়ি ও দোকান। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, ভূমিকম্পের তীব্রতায় বান্দে আচেহতে একটি বহুতল ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয় পুলিশ স্টেশনও। উদ্ধারকাজ চলছে। অনেকের আটকে থাকার সম্ভাবনাও রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মসজিদ। এছাড়া শহরের বেশ কয়েকটি বাড়ি অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কে সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে আসে।

ধসে পরা ভবনের ধ্বংসস্তুপের নিচে এখনও আটকে আছেন কয়েকশ’ মানুষ। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে সহস্রাধিক মানুষ।নিহতের সংখ‌্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ধসে পড়েছে ভবন

উল্লেখ্য, ইন্দোনেশিয়া ভূমিকম্পপ্রবণ এলাকা। উল্লেখ, ২০০৪ সালে ৯.২ মাত্রার প্রলঙ্করী এক ভূমিকম্প ও সুনামিতে ভারত মহাসাগরের উপকূলে থাকা ইন্দোনেশিয়া ও অন্যান্য দেশের অনেক জনপদ ভেসে যায়। তখন কেবল আচেহ প্রদেশেই মারা পড়েছিলেন ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ।

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম