ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন

বঙ্গোপসাগরের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৬, ০৯:৫২আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ০৯:৫২
image

বঙ্গোপসাগরের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা সমুদ্রসীমায় দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবরে বলা হয়েছে, কলকাতায় দুই দেশের কোস্টগার্ডের মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।  বৈঠকে নিরাপত্তা ইস্যু প্রাধান্য পেয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।  বিপরীতে ভারতীয় পক্ষের নেতৃত্ব দিয়েছেন তাদের কোস্টগার্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় কমান্ডের ইন্সপেক্টর জেনারেল কে আর নাউটিয়াল।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বৈঠকে নৌ-সীমায় সতর্কতা, বঙ্গোপসাগরের নিরাপত্তা প্রশ্নে সুনির্দিষ্টি আলাপ হয়েছে। ভারত সেই নিরাপত্তা ইস্যুতে প্রায়োগিক ভূমিকা পালন করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
দুই দেশের কোস্টগার্ড সুসম্পর্কের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে।
/বিএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম