নতুন নেতা বাছাইয়ে হংকং-এ অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৬, ১৩:১১আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৩:১২
image

চীনপন্থী বলে পরিচিতরাই অংশ নিচ্ছেন নির্বাচনে হংকং-এর নতুন নেতা বাছাইয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে এই নির্বাচন প্রক্রিয়াকে ‘অগণতান্ত্রিক’ বলে উল্লেখ করেছে সেখানকার গণতন্ত্রপন্থীরা আন্দোলনকারীরা।

হংকং-এর মাত্র ৬ শতাংশ ভোটার এই নির্বাচনে নিজেদের মতামত জানাতে পারবেন। আর ওই ভোটারদের বেশিরভাগই চীনপন্থী বলে পরিচিত।

এই নির্বাচন প্রক্রিয়া ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। তবে এবারের নির্বাচনে ওই গণতন্ত্রপন্থীরা অধিক মাত্রায় প্রার্থী দিয়েছেন। তারা জানিয়েছে, এই ব্যবস্থার সঙ্গে একমত না হলেও এর ভেতর থেকেই তারা লড়তে চান।  

সোমবার সকালে নির্বাচনের ফলাফল হাতে পাওয়া যাবে বলে জানা গেছে।

এই নির্বাচন এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন ভূখণ্ডটিতে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান। এই সাবেক ব্রিটিশ উপনিবেশটি ১৯৯৭ সালে বিশেষ অধিকার ও স্বাধীনতা দেওয়ার শর্তে এক চুক্তির মাধ্যমে চীনের হাতে তুলে দেওয়া হয়।

তবে গণতন্ত্রপন্থীদের দাবি, চীন ওই শর্ত লঙ্ঘন করে হংকং-এর বিষয়ে হস্তক্ষেপ করছে। গণতন্ত্রপন্থীদের আন্দোলনের বেশ কয়েকজন নেতা ও গণতন্ত্রপন্থী পার্লামেন্ট সদস্যকে নির্বাচনে অযোগ্য বলে উল্লেখ করা হয়েছে।

হংকং-এর প্রধান নির্বাহী সিওয়াই লিউং সম্প্রতি জানিয়েছেন, তিনি ব্যক্তিগত কারণে নির্বাচনে অংশ নেবেন না। এর ফলে নতুন নেতা বাছাইয়ে অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন।

২০১৪ সালে লিউং ক্ষমতায় আসার পর গণতন্ত্রপন্থীরা ব্যাপক প্রতিবাদ সমাবেশ শুরু করে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি হংকং-এর জনগণের মতামতের তোয়াক্কা না করে চীনের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন।

সূত্র: বিবিসি।  

/এসএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক