রাষ্ট্রদূত হত্যার তদন্ত

তুরস্কে পৌঁছেছে ১৮ সদস্যের রুশ তদন্ত দল

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৬, ১১:৫১আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ১১:৫২
image

তুরস্কে পৌঁছেছে ১৮ সদস্যের রুশ তদন্ত দল বন্দুকধারী পুলিশ সদস্যের হাতে প্রাণ হারানো রুশ রাষ্ট্রদূতের হত্যার ঘটনা তদন্তে আঙ্কারায় পৌঁছেছে রুশ তদন্ত দল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম রুশ তদন্ত কর্মকর্তাদের আঙ্কারায় পৌঁছানোর খবর নিশ্চিত করেছে। কাতারভিত্কিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দলে ১৮জন তদন্তকারী রয়েছেন।

গতকাল  সোমবার সন্ধ্যায় একটি আর্ট গ্যালারি পরিদর্শন করছিলেন তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ। হঠাৎই হামলার শিকার হন তিনি। বন্দুকধারীর ওই হামলায় তিনি গুলিবিদ্ধ হন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সূত্রে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তার মৃত্যুর খবর নিশ্চিত করে। বিবিসি জানিয়েছে, হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।  নিজ দেশের রাষ্ট্রদূত হত্যার ঘটনার তদন্ত করতেই তুরস্কে তদন্ত দল পাঠিয়েছে রাশিয়া। 

তুরস্কে পৌঁছেছে ১৮ সদস্যের রুশ তদন্ত দল

সোমবার আঙ্কারায় এক শিল্প প্রদর্শনীর উদ্বোধনে গিয়েছিলেন প্রয়াত রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কারলোভ। বক্তৃতার মাঝপথেই তাঁকে লক্ষ করে গুলি ছোড়ে এক যুবক। সেইসঙ্গে চিৎকার করে বলে, ‘‘আমরা আলেপ্পোয় মরছি। তুমি এখানে মরো।’’ ওই যুবকের গুলিতে আহত হন আরও তিন জন। মিনিট পঁচিশ গুলির লড়াইয়ের পরে নিরাপত্তারক্ষীদের হাতে নিহত হয় আততায়ী। পরে জানা যায়, সে আঙ্কারার রায়ট পুলিশের অফিসার মেভলুত মার্ত আলতিনতাস।

রুশ রাষ্ট্রদূত খুনের ঘটনায় হত্যাকারী পুলিশ অফিসারের বাবা-মা, বোন এবং আরও তিন আত্মীয়কে আটক করল পুলিশ। তাদের জেরা করতেই রুশ তদন্ত দল তুরস্কে গেছেন।

তুরস্কে পৌঁছেছে ১৮ সদস্যের রুশ তদন্ত দল

সিরিয়ায় রুশ বাহিনীর হস্তক্ষেপের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভের একদিন পরই এ হামলা চালানো হয়। হত্যা করা হয় রুশরাষ্ট্রদূতকে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতে, ‘‘রাশিয়া-তুরস্ক সম্পর্কে আঘাত হানতেই এই হামলা। ঘটনার পিছনে কারা আছে তা খুঁজে বের করতে হবে।’’

গত নভেম্বরে ক্ষেপণাস্ত্র ছুড়ে সিরিয়া সীমান্তে একটি রুশ যুদ্ধবিমান নামানোর অভিযোগ ওঠে তুরস্কের বিরুদ্ধে। সেই ঘটনায় চিড় ধরে দু’দেশের সম্পর্কে। তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করে মস্কো। তাছাড়া, সিরিয়ার গৃহযুদ্ধ নিয়েও দু’দেশের সম্পর্ক যথেষ্ট তিক্ত হয়েছিল। তবে সম্প্রতি আলেপ্পোয় সংঘর্ষবিরতির সমঝোতা নিয়ে মধ্যস্থতা করার সময়ে সেই বরফ কিছুটা গলেছে। কিন্তু রাষ্ট্রদূতের হত্যাকারী আলেপ্পোরই নাম নেওয়ায় দ্বিপাক্ষিক সম্পর্ক ফের বিগড়ে যেতে পারে বলে মনে করছেন অনেকেই। পুতিনও প্রচ্ছন্ন হুমকির সুরে বলেছেন, ‘‘এমন ঘটনা সিরিয়া নিয়ে আলোচনায় প্রভাব ফেলতে পারে।’’

/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম