সন্দেহভাজন সেই তিউনিসীয়কে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৬, ১৩:০৮আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১৪:৫১
image

আনিস আমরির দুটি ছবি বার্লিনে লরি হামলার ঘটনায় সন্দেহভাজন আনিস আমরিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে জার্মান কর্তৃপক্ষ। আনিসকে গ্রেফতারে সহায়ক তথ্য সরবরাহকারী ব্যক্তিকে ১ লাখ ইউরো অর্থাৎ ১ লাখ ৪ হাজার ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি জার্মান কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, আনিস আমরির কাছে এখনও অস্ত্র থাকতে পারে এবং সে বিপজ্জনক হতে পারে।
উল্লেখ্য, সোমবার (১৯ ডিসেম্বর) বার্লিনের একটি ক্রিসমাস মার্কেটে লরি হামলার পর শুরুতে নাভেদ. বি নামের এক পাকিস্তানিকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাকে নির্দোষ ঘোষণা করে ছেড়ে দেয়। এরপর নতুন করে আরেক সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। যে লরি নিয়ে হামলা চালানো হয়েছিল সেখান থেকেই তার পরিচয়পত্র পাওয়া গেছে। পরিচয়পত্র অনুযায়ী, ওই সন্দেহভাজনের নাম আনিস আমরি। তার জন্ম দক্ষিণ তিউনিসিয়ার তাতাউইন শহরে। অস্থায়ী অনুমতি নিয়ে বৈধভাবেই জার্মানিতে বসবাসকারী ওই ব্যক্তির সঙ্গে ইসলামি চরমপন্থীদের যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এরইমধ্যে আনিস আমরিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে একটি ওয়ান্টেড পোস্টার ইস্যু করেছেন জার্মানির ফেডারেল প্রসিকিউটর। পোস্টারে আনিস আমরির বর্ণনা দিয়ে বলা হয়েছে, সোমবার রাতে তিনি গাঢ় রংয়ের পোশাক, উজ্জ্বল রংয়ের জুতা এবং একটি সাদা স্কার্ফ পরে ছিলেন। পোস্টারে আনিস আমরির দেহের ওজন ৭৫ কেজি এবং উচ্চতা ১৭৮ সেন্টিমিটার বলে উল্লেখ করা হয়েছে। 
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ বছরের শুরুর দিকে জার্মানির সেন্টার ফর টেরর ডিফেন্সের (জিটিএজি) নজরদারিতে ছিলেন। ডাকাতির পরিকল্পনাকারী সন্দেহে আনিস আমরি নামের ২৪ বছর বয়সী ওই তরুণকে নজরদারিতে রাখা হয়েছিল। অবশ্য যথেষ্ট প্রমাণ না পাওয়ার কারণে পরে নজরদারির তালিকা থেকে তার নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছিল।

আনিস আমরি ২০১৫ সালের জুলাইতে জার্মানিতে আশ্রয়প্রার্থী হিসেবে নিবন্ধন করেছিলেন। তিনি যে অঞ্চলে নিবন্ধন করেছিলেন সেখানকার এক রাজনীতিবিদের বরাত দিয়ে গার্ডিয়ান জানায়, চলতি বছরের শুরুতে আনিস আমরির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। ‘রাষ্ট্রের বিরুদ্ধে প্রচণ্ডরকমের সহিংসতামূলক কর্মকাণ্ড চালানোর’ প্রস্তুতি নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত হয়। গত জানুয়ারিতে সরকারের কেন্দ্রীয় নজরদারির তালিকায় তার নাম যুক্ত করা হয়।

সোমবার সন্ধ্যায় ওই লরি হামলার ঘটনায় ১২ জন নিহত এবং ৪০ জনেরও বেশি মানুষ আহত হন। সূত্র: বিবিসি, গার্ডিয়ানি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম