ইবোলার পরীক্ষামূলক একটি ভ্যাকসিন ‘বেশ কার্যকরী’ প্রমাণ হয়েছে

বিদেশ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৬, ১৬:০২আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১৬:০২
image

গিনিতে ২০১৩ সালে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়েছিল প্রাণঘাতী ইবোলা ভাইরাস প্রতিহত করতে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত একটি ভ্যাকসিন ব্যাপক কার্যকরী হয়েছে। ব্রিটিশ মেডিক্যাল জার্নাল ল্যানসেটে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, ওই ভ্যাকসিনটি গ্রহণকারীরা ১০ দিনের মধ্যেই ভাইরাসমুক্ত হয়েছেন। ল্যানসেটে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, পশ্চিম আফ্রিকার ইবোলাপ্রবণ দেশ গিনিতে ভ্যাকসিনটির পরীক্ষা চালানো হয়। দেশটির প্রায় ৬ হাজার মানুষকে ভ্যাকসিনটি দেওয়া হয়। ১০ দিন পর দেখা যায় তারা সবাই ভাইরাসমুক্ত ছিলেন। একই সংখ্যক একটি দলকে ভ্যাকসিন ছাড়া রাখা হয়। পরে দেখা যায় তাদের মধ্যে ২৩ জনের ইবোলা হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক মেডিক্যাল গবেষণা প্রতিষ্ঠান দ্য ওয়েলকাম ট্রাস্ট-এর পরিচালক জেরেমি ফারার এ ফলাফলকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছেন। তার মতে, এ ভ্যাকসিন আগে আবিষ্কার করা হলে অনেক মানুষের প্রাণ বাঁচানো যেত। জেরেমি বলেন, ‘ইবোলার প্রাদুর্বাব চলার সময় যদি এরকম ব্যাকসিন থাকতো তাহলে হয়তো হাজারো জীবন বাঁচানো যেত।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে ভ্যাকসিনটি পরীক্ষা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি গিনির স্বাস্থ্য মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সংগঠনগুলোও কাজ করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেরি-পাওলে কিয়েনি আশা প্রকাশ করে বলেন, ‘পরবর্তী প্রাদুর্ভাব ঠেকাতে এ ভ্যাকসিন সহায়তা করবে’।

উল্লেখ্য, ১৯৭৬ সালে প্রথমবারের মতো শনাক্ত হয়েছিল ইবোলা বাইরাস। ২০১৩ সালে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। ওই প্রাদুর্ভাবে ১১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। আর তাতে ইবোলা প্রতিহত করার মতো একটি ভ্যাকসিন আবিষ্কার জরুরি হয়ে পড়ে।

/এফইউ/ 

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম