নিখোঁজ রুশ বিমানটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত, একজনের মরদেহ উদ্ধার

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৬, ১৬:১৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৫


টিইউ-১৫৪ নিখোঁজ হওয়া রুশ সামরিক বিমানটি কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে রুশ কর্তৃপক্ষ। দেশটির প্রতিরক্ষা ও দুর্যোগ মন্ত্রণালয় বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিধ্বস্ত হওয়া টিইউ-১৫৪ সামরিক বিমানটিতে ৯২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৮৪ জন যাত্রী। বাকী ৮ জন বিমান কর্মী। এর আগে বলা হয়েছিল, বিমানটি সাগরের কাছাকাছি এক পাহাড়ে বিধ্বস্ত হয়েছে।
বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে এরইমধ্যে। উদ্ধার করা হয়েছে একজনের মরদেহ। তবে জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। 
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ জানান, ‘সোচি শহরে কৃষ্ণ সাগরবর্তী উপকূলের দেড় কিলোমিটার দূরে ৭০ মিটার গভীরে রুশ প্রতিরক্ষা দফতরের টু-১৫৪ বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।’

সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক জানিয়েছে, সোচির ক্রাসনোদার ক্রাই থেকে স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে উড্ডয়নের ২০ মিনিট পরই বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বন্ধ হয়ে যায়। তখন বিমানটি কৃষ্ণ সাগরের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল।

সামরিক বিমানটি নিখোঁজ হওয়ার পর থেকে এ বিষয়ে তল্লাশি অভিযান তদারকি করছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ বিষয়ে অবগত করা হয়েছে। তাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল আপডেট জানানো হচ্ছে।

তল্লাশি অভিযানে কয়েকটি কেএ-৩২ ও একটি মিগ-৮ হেলিকপ্টার এবং বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ অংশ নেয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উদ্ধারকারীরা সোচির কৃষ্ণ সাগরের ৭০ মিটার গভীরে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। তবে আরোহীদের হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত করা হয়নি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানিয়েছেন, ধ্বংসাবশেষ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, চারটি জাহাজ, পাঁচটি হেলিকপ্টার এবং একটি ড্রোন ওই এলাকায় কাজ করে যাচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে রুশ সামরিক বাহিনীর একটি কমিশনও সোচিতে গেছে। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে সে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি (রাশিয়ান টেলিভিশন) জানিয়েছে, টিইউ-১৫৪ বিমানটির বেশিরভাগ যাত্রীই ছিলেন সামরিক সংগীত দল আলেক্সান্দ্রভ এনসেম্বল-এর সদস্য। ওই সংগীত দলের ৬৪ জন সদস্য দু’টি রুশ সামরিক বিমানে করে সিরিয়ার লাতাকিয়ায় যাওয়ার কথা ছিল। এছাড়াও বিমানে ছিলেন কয়েকজন সামরিক কর্মকর্তা এবং নয়জন সাংবাদিক।

সূত্র: আরটি, স্পুটনিক।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক