ভারতের অগ্নি-৫ পরীক্ষা

দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্য বজায় রাখার আহ্বান চীনের

বিদেশ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৬, ২২:৫৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ২৩:০০

দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্য বজায় রাখার আহ্বান চীনের দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্য এবং স্থিতিশীলতা বেইজিং বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। ভারতের অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর পর এমন আহ্বান জানিয়েছে দেশটি। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র  হুয়া চুনিং মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বেইজিং দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্য এবং স্থিতিশীলতা বজায় রাখতে চায়।
ভারতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা সংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বক্তব্যও তুলে ধরেন হুয়া চুনিং। তিনি বলেন, ভারত অগ্নি-৫ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপ করার খবর চীন দেখেছে। দেশটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে কি না; সে বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পরিষ্কার ইশতেহার রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল পরীক্ষা চালায় ভারত। নিজস্ব প্রযুক্তিতে তৈরি পাঁচ হাজার কিলোমিটার পাল্লার এ ক্ষেপণাস্ত্র দিয়ে  পুরো এশিয়া ও আফ্রিকা এবং ইউরোপের কোনও কোনও অংশে হামলা চালানো যাবে বলে ভারতীয় কর্মকর্তারা দাবি করেছেন। সীমান্তসহ নানা বিষয়ে প্রতিবেশী পাকিস্তানের ও চীনের সঙ্গে দিল্লির টানাপড়েন রয়েছে। সূত্র: প্রেস টিভি, এনডিটিভি।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম