ইস্তানবুল হামলার ‘নেপথ্য কারণ জানালো আইএস’

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০১৭, ১৮:১৮আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৮:১৯
image

ইস্তানবুল হামলার ‘নেপথ্য কারণ জানালো আইএস’ তুরস্কের ইস্তানবুলে নৈশ ক্লাবের হামলার ‘নেপথ্য কারণ জানিয়েছে আইএস’। ‘আইএস-এর বিবৃতি’র সূত্রে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তুরস্কের বিরুদ্ধে মুসলমানদের রক্ত ঝরানোর অভিযোগ তুলে ওই হামলা করা হয়েছে। আর গার্ডিয়ানের খবরে তুরস্কের বিরুদ্ধে খ্রিস্টানদের সুরক্ষা দেওয়া এবং নববর্ষ উদযাপনের মধ্য দিয়ে ইসলাম অবমাননার অভিযোগ তোলা হয়েছে।
আইএস-এর বিবৃতির সূত্রে বিবিসি লিখেছে, আইএস-এর দেওয়া এক বিবৃতি তাদের হাতে এসেছে। বিবৃতিতে আইএস জানিয়েছে, তাদের ‘একজন বীর সৈনিক’ ওই হামলা চালিয়েছেন। তুরস্ক মুসলমানদের রক্ত ঝরাচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে ওই বিবৃতিতে।
তুর্কি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ইস্তানবুলের নাইট ক্লাবে হামলার দায় স্বীকার করে আইএস একটি বিবৃতি দিয়েছে। আইএস-এর নামে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, তুরস্কে ক্রুশের সুরক্ষাকারীদের বিরুদ্ধে আইএস পরিচালিত পবিত্র অভিযানের ধারাবাহিকতায় ইস্তানবুল হামলা চালানো হয়েছে। খিলাফতের একজন বীর সৈনিক এমন এক সুবিখ্যাত নৈশ ক্লাবে হামলা চালিয়েছে, যেখানে খ্রিস্টানরা ইসলামবিরোধী ছুটির দিন কাটায়।
ইস্তানবুলের রেইনা নৈশক্লাবে শনিবার দিবাগত রাত ১টার পরপর এ হামলা চালায় সন্ত্রাসীরা।হামলার নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় গতকাল শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে এই হামলা হয়। দূরপাল্লার আগ্নেয়াস্ত্র নিয়ে একজন সন্ত্রাসী নির্মমভাবে নববর্ষ উদযাপনরত নিরীহ লোকজনের ওপর গুলি চালায়।’
সম্প্রতি তুরস্কে ধারাবাহিক জঙ্গি হামলাগুলোর সঙ্গে আইএসের সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বিবিসি বলছে, গত বছরের অন্তত ২ টি হামলায় তাদের সংশ্লিষ্টতা ছিল।

/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম