রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মে ২০২৪, ২১:২৯আপডেট : ০৪ মে ২০২৪, ২১:২৯

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করেছে রাশিয়া। একই সঙ্গে তাকে একটি ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে। রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাটাবেজের তথ্য উদ্ধৃত করে শনিবার (৪ মে) এ খবর জানিয়েছে দেশটির বার্তা সংস্থা তাস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

তাসের প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণের শুরু থেকে বেশ কয়েকজন ইউক্রেনীয় ও ইউরোপীয় রাজনীতিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে রাশিয়া।

এর আগে ফেব্রুয়ারিতে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কালাস, লিথুয়ানিয়ার সংস্কৃতিমন্ত্রী ও লাটভিয়ার আগের সরকারের কয়েকজন পার্লামেন্ট সদস্যকে ওয়ান্টেড তালিকায় রেখেছিল রাশিয়া। সোভিয়েত আমলের একটি ভাস্কর্য ধ্বংসের অভিযোগে তাদের এই তালিকায় রাখা হয়।

গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর প্রসিকিউটরের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মস্কো। এই প্রসিকিউটর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় পরোয়ানা জারির উদ্যোগ নিয়েছিলেন।  

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
০৪ মে ২০২৪, ২১:২৯
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম