ফ্লোরিডা হামলার সন্দেহভাজন আটক, তদন্ত-সহায়তায় এফবিআই

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৭, ০৫:২৩আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ০৬:০৪

বিমানবন্দরে হামলা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরের সন্দেহভাজন হামলাকারীকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে তার আটক হওয়ার খবর জানা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, এফবিআই এ ঘটনার তদন্ত কাজে সহায়তা দিচ্ছে। হামলায় এ পর্যন্ত ৫ জন নিহত এবং ৮ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার তদন্ত কাজে সহায়তা দিচ্ছে এফবিআই।
স্থানীয় সময় শুক্রবার দুপুরে বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে লাগেজ খালাসের এলাকায় হা্মলা চালায় এক বন্দুকধারী। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সিএনএন। আর এক টুইটে আহত আটজনকে হাসপাতালে নেওয়ার কথা জানিয়েছে ব্রাউড কাউন্টি শেরিফের দফতর।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন জানায়, হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তিনি একাই হামলা চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারীরা হামলার কারণ জানার চেষ্টা করছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরেও একজনের আটক হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
গার্ডিয়ান জানিয়েছে, ব্রাউড কাউন্টি শেরিফকে তদন্ত কাজে সহায়তা দিচ্ছে সে দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থা এফবিআই।
ব্রাউড কাউন্টি শেরিফ স্কট ইসরায়েল জানান, এখনও হামলাকারীর নাম পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
তিনি দাবি করেন, ‘কোনও আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছোড়েনি। তাকে শেরিফ অফিসে জিজ্ঞাসাবাদ করেছে এফবিআই।’
তবে গুলিবর্ষণের সঙ্গে সঙ্গেই বন্দুকধারীকে পুলিশ গুলি করে বলে মার্কিন সংবাদমাধ্যম এনবিসির কাছে দাবি করেছেন একজন প্রত্যাক্ষদর্শী।’
তিনি বলেন, ‘আতঙ্কিত লোকজন প্রাণে বাঁচতে উদভ্রান্তের মতো দৌঁড়াতে থাকে। একজন আরেকজনের ওপর পড়ে যেতে থাকে। সবাই দ্রুত দরজা দিয়ে বেরিয়ে যেতে চাইছিল।’
অপর একজন প্রত্যষক্ষদর্শী মার্কিন সম্প্রচারমাধ্যম এমএসএনবিসিকে জানান, হামলাকারী ছিলেন ‘হালকা-পাতলা’ গড়নের। তার পরনে ছিল স্টার ওয়ার্সের টি-শার্ট।
/বিএ/আপ-এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম