দক্ষিণ কোরিয়ার দুর্নীতি কেলেঙ্কারি: জিজ্ঞাসাবাদের মুখে স্যামসাং প্রধান

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০১৭, ১৭:৪০আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১৭:৪০
image

জে লী দক্ষিণ কোরিয়ার সাময়িক বরখাস্তকৃত প্রেসিডেন্ট পার্ক জিউন হাই এর দুর্নীতিজনিত কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকা সন্দেহে স্যামসাং গ্রুপের প্রধান জে লী কে তলব করা হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বিশেষ প্রসিকিউটররা তাকে জিজ্ঞাসাবাদ করবেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, পার্কের বন্ধু চোই সুনকে স্যামসাং সমর্থন যুগিয়েছিল কিনা তা নিয়ে তদন্ত করবেন প্রসিকিউটররা। চলতি সপ্তাহে স্যামসাং গ্রুপের দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে তলব করা হয়েছিল। অবশ্য, তাদেরকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়।

বর্তমানে ভাইস প্রেসিডেন্ট পদে থাকলেও, ২০১৪ সালে তার বাবা লি কুন হি হৃদরোগে আক্রান্ত আক্রান্ত হওয়ার পর থেকে লিকেই স্যামসাং গ্রুপের প্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন পার্ক। তবে দায়িত্বগ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ উঠে। পার্কের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ তিনি তার বন্ধুকে অবৈধভাবে ক্ষমতার নেপথ্যে থেকে দুর্নীতি করার সুযোগ করে দেন। পার্ক জিউন-হাইয়ের বন্ধু চোই সুন-সিল প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কের সুবাদে অর্ধশতাধিক প্রতিষ্ঠান থেকে অনুদানের নামে ৬৫.৫ মিলিয়ন ডলার হাতিয়ে নেন। এর মধ্যে স্যামসাং এবং হুন্দাই-এর মতো কোম্পানিও রয়েছে। ওই অর্থ সন্দেহভাজন একটি ফাউন্ডেশনের নামে নেওয়া হয়। পরে তিনি সেখান থেকে আর্থিকভাবে লাভবান হন।

পার্ক জিউনের বিরুদ্ধে অভিযোগ, তিনি বন্ধুকে ওই অর্থ তুলতে সাহায্য করেন। তিনি চোই সুন-সিলকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলনের অনুমতি দিয়েছিলেন। গত ডিসেম্বরে পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে পার্ক জিউন হাইকে অভিশংসিত করার পক্ষে রায় আসে। পার্লামেন্টের ভোটাভুটির পর থেকে পার্ক সাময়িক পদচ্যুত রয়েছেন। আর জানুয়ারির শুরু থেকে তাকে চূড়ান্তভাবে অভিশংসিত করার ব্যাপারে বিচার শুরু হয়েছে। পার্ককে স্থায়ীভাবে পদচ্যুত করা হবে নাকি পুনর্বহাল করা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য ছয় মাস সময় পাবে আদালত।

/এফইউ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম