গান গেয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৭, ২০:৫৪আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ২০:৫৮

সম্প্রতি ব্রাজিলের অ্যানিসিও জোবিম কারাগারে দাঙ্গায় অন্তত ৫৬ জন নিহত হন। ব্রাজিলে সম্প্রতি কারাগারের ভেতর দাঙ্গা উস্কে দেয়ার ঘটনায় সন্দেহভাজন একটি অপরাধী গ্রুপ গানের মাধ্যমে তাদের প্রতিপক্ষ গ্রুপকে হুমকি দিয়ে যুদ্ধের ঘোষণা দিয়েছে। উত্তরাঞ্চলীয় মানাউস শহরে ১ জানুয়ারি ওই দাঙ্গায় একটি কারাগারের ৫৬ জন বন্দি নিহত হন। এবার ভীতিকর গানের মাধ্যমে ফ্যামিলিয়া ডো নর্তে নামের ওই গ্যাংটি হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে ‘যুদ্ধ কেবল শুরু হয়েছে’ বলে উল্লেখ করেছে।

প্রতিদ্বন্দ্বী আরেক অপরাধী সংগঠন ফার্স্ট ক্যাপিটাল কমান্ডের উদ্দেশে হুমিক দিয়ে এই সঙ্গীত প্রচার করা হয়। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এটি শেয়ার করা হয়।

ব্রাজিলে মাদক পাচার রুট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই দুই গ্রুপের মধ্যে সংঘাত চলমান রয়েছে। তবে ২০১৬ সালে তা তীব্র রূপ নেয় যখন উত্তরাঞ্চলে প্রভাব বাড়ানোর চেষ্টা শুরু করে ফাস্ট ক্যাপিটাল গ্রুপ।

তদন্তকারীরা ধারণা করছেন ফ্যামিলিয়া ডো নর্তে গ্যাং এর সদস্যরাই কারাগারে দাঙ্গার ঘটনার সূত্রপাত করে। এই গ্রুপটি এবারই প্রথমবার ভীতিকর গানের মাধ্যমে প্রতিদ্বন্দী গ্রুপকে হুমকি দিচ্ছে এমন নয়। ২০১৫ সালেও তারা এ ধরনের গান ছড়িয়ে দিয়েছিল। সূত্র: বিবিসি বাংলা।

/এমপি/

সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম