ধরে নিয়ে যাওয়া ৬ বাংলাদেশিকে ফেরত দিচ্ছে মিয়ানমার

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৭, ২৩:৪৫আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ২৩:৪৭

মিয়ানমারের পতাকা বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) হাতে অপহৃত ছয় বাংলাদেশি জেলে মুক্তি পাচ্ছেন। ২০১৬ সালের ৯ নভেম্বর সেন্টমার্টিনের অদূরে মিয়ানমারের পানিসীমায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগ তুলে তাদের গ্রেফতার করা হয়। এরপর থেকে তারা দেশটিতে সাজা ভোগ করেছেন। শুক্রবার মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, ওই ছয় বাংলাদেশি জেলেকে ক্ষমা করে দিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও। ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের এখন বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। মিয়ানমার নিউজ এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।

প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালের ৯ নভেম্বর ওই ছয় বাংলাদেশি জেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে টেকনাফের কাছে মিয়ানমারের পানিসীমায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগ আনা হয়েছিল। তবে প্রেসিডেন্টের ক্ষমা পাওয়ায় যথাযথ প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে পাঠাবে মিয়ানমার ইমিগ্রেশন অ্যান্ড পপুলেশন বিভাগ।

যে নৌকায় মাছ ধরার সময় বিজিপি তাদের তুলে নিয়ে নিয়ে যায় সেটির মালিক মো. নাসির উদ্দিন তখন জানিয়েছিলেন, বিকালে সেন্টমার্টিনের পূর্ব-দক্ষিণে মাছ ধরার সময় বিজিপি সদস্যরা জেলেদের ধাওয়া করে। এ সময় তারা পালানোর চেষ্টা করলে নৌকাসহ ছয়জনকে অপহরণ করে বিজিপি।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম