ট্রাম্পকে গোয়েন্দা-সম্পর্ক উন্নয়নের পরামর্শ দিলেন ওবামা

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৭, ১৬:০২আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১৬:১৫
image

ওবামা ও ট্রাম্প সিআইএ'র সঙ্গে দ্বন্দ্বের প্রেক্ষাপটে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গোয়েন্দা-সম্পর্ক উন্নয়নের পরামর্শ দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের পর ট্রাম্পকে কাজেকর্মে অন্তত দুটি বড় ধরনের পরিবর্তন আনতে হবে বলে মনে করেন তিনি। ওবামার মতে, ট্রাম্পের যাচ্ছেতাই স্বভাব পরিবর্তন করতে হবে এবং গোয়েন্দা সম্প্রদায়ের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। রবিবার (১৫ জানুয়ারি) রাতে সিবিএস-এর ‘সিক্সটি মিনিটস’-কে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ওবামা।
নিজের সঙ্গে রাশিয়াকে জড়িয়ে অযাচাইকৃত ও বানোয়াট তথ্য ফাঁসের কারণে সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর বিদায়ী প্রধান জন ব্রেনানকে দায়ী করেন ট্রাম্প। আর এর পর পরই সিক্সটি মিনিটসকে সাক্ষাৎকারটি দেন ওবামা। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানায়, সিক্সটি মিনিটসের জন্য ওবামার দেওয়া সাক্ষাৎকারটি ধারণ করা হয় গত সপ্তাহে। আর রবিবার তা সিবিএসে প্রচারিত হয়।
ওবামা মনে করেন, যাচ্ছেতাই স্বভাব দেখিয়ে প্রার্থী হওয়া এবং তাতে সফল হয়ে যাওয়া ট্রাম্প প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করতে বাধ্য নন। তবে  যাচ্ছেতাইভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা যায় না বলেও মনে করেন ওবামা। বলেন, ‘এখন তিনি একটি প্রতিষ্ঠান গড়ার প্রক্রিয়ায় আছেন। আমাদেরকে দেখতে হবে সেটা কেমন কাজ করছে। এবং আমি মনে করি তিনি এবং    তার প্রশাসনে যারা থাকবেন এটি তাদের জন্য একটি পরীক্ষা।’
উল্লেখ্য, আসছে ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক