চাঁদের বুকে ঘুরে বেড়ানো নভোচারীর মৃত্যু

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৭, ০৮:৫৮আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ০৯:২৯

জিন সারনেন চাঁদের বুকে ঘুরে বেড়ানো মার্কিন নভোচারী জিন সারনেন সোমবার ৮২ বছর বয়সে মারা গেছেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'নাসা' এ তথ্য জানিয়েছে। যে তিনজন ব্যক্তি চাঁদে দু'বার গিয়েছেন জিন সারনেন তাদের মধ্যে একজন। চাঁদে যাওয়া নভোচারীদের মধ্যে তিনি ছিলেন সর্বশেষ ব্যক্তি।

জিন সারনেন-এর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে তিনি মারা গেছেন। এর বেশি পরিবারের তরফ থেকে আর কিছু জানানো হয়নি।

১৯৭২ সালে চন্দ্রপৃষ্ঠে পা রেখেছিলেন জিন সারনেন। এরপর আর কেউ চাঁদে যাননি। সে সময় তিনি 'অ্যাপোলো ১৭' মিশনের কমান্ডার ছিলেন। এ পর্যন্ত ১২জন নভোচারী চাঁদে গিয়েছিলেন। তাদের মধ্যে এখন ছয়জন জীবিত আছেন।

'অ্যাপোলো ১৭' মিশনের নেতৃত্বে দেবার আগে তিনি দু'বার মহাকাশে গিয়েছিলেন। একবার ১৯৬৬ সালে এবং আরেকবার ১৯৬৯ সালে। ১৯৭৬ সালে তিনি নভোচারী হিসেবে অবসর গ্রহণ করেন এবং এরপর টেলিভিশনের সাথে সম্পৃক্ত হন। ১৯৩৪ সালের ১৪ই মার্চ শিকাগোতে তার জন্ম।

জিন সারনেন-এর পরিবার জানিয়েছে তার অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়ে বিস্তারিত কয়েকদিনের মধ্যেই জানানো হবে। সূত্র: বিবিসি বাংলা, সিএনএন।

/এমপি/

সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম